দৌলতপুরে ৩ দিনে তিনটি পৃথক হত্যাকাণ্ড, জনমনে আতঙ্ক
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
কুষ্টিয়ার দৌলতপুরে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ধারালো হাঁসুয়ার কোপে জখম হয়ে বড় ভাই এমদাদ হোসেন রাসেল (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (০২ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
এই নিয়ে দৌলতপুর উপজেলায় গত তিন দিনে পৃথক তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল, যা স্থানীয় অধিবাসীদের মনে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের তাজপুর গ্রামের ডাব ব্যবসায়ী আহাদ আলীর দুই ছেলে রাসেল ও ইমরানের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাবার উপস্থিতিতে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই ইমরান ক্ষিপ্ত হয়ে বড় ভাই রাসেলের পায়ে ধারালো হাঁসুয়া দিয়ে আঘাত করেন। এতে রাসেল গুরুতর জখম হন।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে রাসেলের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই ইমরান পলাতক রয়েছেন।
তবে হত্যাকাণ্ডের বিষয়ে নিহত রাসেলের পরিবারের দাবি ভিন্ন। তাদের দাবি, রাসেলকে কেউ আঘাত করেনি; তিনি বাঁশবাগানে বাঁশ কাটতে গিয়ে অসাবধানতাবশত নিজেই আঘাত পেয়ে মারা গেছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান জানান, পারিবারিক বিরোধ ও বাবাকে মারধরের জেরে ছোট ভাইয়ের কোপে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত ইমরানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার কামালপুরে একটি মাঠ থেকে রাজা হোসেন (২৫) নামের এক নিখোঁজ যুবকের খড়চাপা দেওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার (১ অক্টোবর) রামকৃষ্ণপুরে সংঘর্ষ ও গোলাগুলিতে গোলাম মোস্তফা টেংগর (৫৮) নামের এক ব্যক্তি নিহত হন। পর পর তিন দিনে তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় পুরো দৌলতপুর এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে আরও এক বিমানবাহী রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ফের যুদ্ধ শুরুর আভাস?
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেষ পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেই এসেছে ইউরেনিয়ামবাহী বিমান
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কিশোরগঞ্জের হাওরে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৩০
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শাহজালালে কাস্টমসের অভিযানে ৩৩ লাখ টাকার বিদেশি পণ্য আটক
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানায় ৮ চোরের সঙ্গে দেখা করতে এসে আরও ২ চোর গ্রেপ্তার
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুবদলের বহিষ্কৃত নেতা সাইমন চার দিনের রিমান্ডে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাতে ঢাকায় আসছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতির বিভিন্ন অবস্থান লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম নারী ফাতিমা আল-ফিহরির হাতে গড়া বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












