যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
, ১৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৮ রবি, ১৩৯৪ শামসী সন , ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
মার্কিন প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রতিবেশী কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হচ্ছে। দুই দেশের মধ্যে এখন প্রকাশ্যে ‘বাণিজ্য যুদ্ধ’ চলছে। এ ছাড়া ভূখণ্ড সংক্রান্ত কিছু জটিলতাও সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের শঙ্কাও খতিয়ে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। খবর আল জাজিরার।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু ঘটলে তার পরিণতি হতে পারে মারাত্মক।
ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক প্রধান কার্নির মতে, ‘এটা শুধুই ঝুঁকি ব্যবস্থাপনা। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা না করাটা হবে দায়িত্বজ্ঞানহীনতা।’
বিশেষজ্ঞরা বলছেন, তার এই বক্তব্য থেকে যুদ্ধ আসন্নের মতো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে পরিস্থিতি কতটা বেগতিক, সে সম্পর্কে একটি ধারণা পাওয়া গেছে।
কানাডা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন কেন?
দুই দেশের মধ্যে বিরোধের মূল জায়গা হলো চলমান বাণিজ্য যুদ্ধ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য বানানোর বিষয়ে ট্রাম্পের লাগাতার ‘কটূক্তি’। ২০২৫ সালে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরপরই কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। তিনি জানান, প্রাণঘাতী ও অত্যন্ত আসক্তিকর মাদক ফেন্টানিলের যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ না নেয়া পর্যন্ত এই শুল্ক প্রত্যাহার করা হবে না।
পরবর্তীতে ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প হুমকি দেন, কানাডা যদি তাদের ডিজিটাল সার্ভিস ট্যাক্স প্রত্যাহার না করে তবে শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করা হবে। ফলে কানাডা সেই কর প্রত্যাহার করতে বাধ্য হয়। যুক্তরাষ্ট্রে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের সবচেয়ে বড় সরবরাহকারী কানাডা ট্রাম্পের আরোপিত বৈশ্বিক ২৫ শতাংশ শুল্কের কারণেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গত বছর থেকে শুরু হওয়া দুই দেশের মধ্যকার বাণিজ্য আলোচনা চলতি বছরের আগস্টে এসে পুরোপুরি ভেস্তে যায়। এরপর থেকে উভয় দেশই প্রতিশোধমূলক নতুন শুল্ক আরোপ শুরু করে। ট্রাম্প কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যে ৫০ শতাংশ কর ধার্য করলে জবাবে কানাডাও মার্কিন পণ্যে সমপরিমাণ কর আরোপ করে।
কানাডার মূল সংকট হলো, তাদের অর্থনীতি যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর ফলে এই বাণিজ্য যুদ্ধ তাদের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৫ সালে কানাডার মোট ৫৫ হাজার কোটি ডলারের পণ্য রপ্তানির প্রায় ৭২ শতাংশই গেছে যুক্তরাষ্ট্রে।
কানাডার এই দুর্বলতার পূর্ণ সুযোগ নিয়েছেন। ট্রাম্প ২০২৫ সালে তিনি বলেছিলেন, ‘কানাডা (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হলেই অনেক ভালো থাকবে।’ সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তে অবস্থিত ‘লেক অন্টারিও’র নাম পরিবর্তন করে ‘লেক আমেরিকা’ রাখেন তিনি।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা কমানোর চেষ্টা করছেন কার্নি। তার সরকার এখন মার্কিন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এফ-৩৫ কেনার পরিকল্পনা পুনর্বিবেচনা করছে। পাশাপাশি স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবার ওপর নির্ভরতা কমাতেও কাজ করছে।
আমেরিকা ও কানাডার মধ্যে সামরিক সংঘাত হলে কী ঘটবে?
অদূর ভবিষ্যতে কানাডায় মার্কিন হামলার শঙ্কা নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক টাই সলোমন বলেন, ‘কাগজে-কলমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কানাডার চেয়ে বহুগুণ বড় ও শক্তিশালী, এ বিষয়ে কোনও দ্বিমত থাকার কথা নয়।’ তবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী যুদ্ধ ‘মার্কিন সামরিক শক্তির চূড়ান্ত কার্যকারিতা’ নিয়ে প্রশ্ন তুলেছে।
তিনি আরও যোগ করেন, এমন ঘটনা ঘটলে তা হবে ‘বিশ্বব্যাপী মার্কিন স্বার্থের জন্য এক অপূরণীয় বিপর্যয়’। এতে যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশিষ্ট বিশ্বাসটুকুও লোপ পাবে। অন্যান্য পশ্চিমা দেশগুলো তখন চূড়ান্তভাবে মার্কিন নিরাপত্তা বলয়ের বাইরে গিয়ে নতুন জোট গঠনের প্রক্রিয়ায় অংশ নেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানকে চীনের কোনও ধরনের সহায়তা গ্রহণযোগ্য নয়, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্প
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোটি টাকা আত্মসাতের অভিযোগে মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংকে অস্থিরতা, তদন্তে দুদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিটিআইয়ের লংমার্চ ঠেকাতে ইসলামাবাদে ‘লকডাউন’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৪ থেকে ৪৮ ঘণ্টায় ৫ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্বের সবচেয়ে নিখুঁত পারমাণবিক ঘড়ি তৈরি করল সিঙ্গাপুর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












