SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%দলবদ্ধ%' OR titleBn LIKE '%দলবদ্ধ%' OR descriptionEn LIKE '%দলবদ্ধ%' OR descriptionBn LIKE '%দলবদ্ধ%' OR slug LIKE '%দলবদ্ধ%' OR metaTag LIKE '%দলবদ্ধ%' OR metaDescription LIKE '%দলবদ্ধ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
অভিযোগ উঠলে মামলা, তদন্ত ও বিচারের অপেক্ষা না করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাম্প্রতিক সময়ে ক্ষোভ-প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এ প্রবণতা ক্রমেই বাড়ছে। আইনের শাসন নিশ্চিত করতে সরকারের কঠোর হুশিয়ারির মধ্যেও কমছে না দলবদ্ধ শক্তি প্রয়োগের ঘটনা। এতে প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। জনমনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।
অনুসন্ধানে দেখা গেছে, কোনো ঘটনায় অপরাধের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে হামলা, ব্যক্তিগত বা রাজনৈতিà বাকি অংশ পড়ুন...
জনগণের বিপুল ম্যান্ডেট ও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসা বিএনপির কাছে জনগণের আকাশসম প্রত্যাশা এখন পুরোটাই ফিকে হয়ে গেছে। মব, সন্ত্রাস, দখল, খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, দুর্নীতিসহ নানা অপরাধমূলক কর্মকা- বন্ধের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারও চরমভাবে ব্যর্থ হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর থেকে অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছেন। তবে সরকার গঠনের দুই সপ্তাহ না পেরোতেই দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণসহ নানা অপরাধের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।
রাজধানীসহ সারা দেশে পাল্লা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই মাসের তুলনায় সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে সংঘবদ্ধ সম্ভ্রমহরণ ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) প্রকাশিত জুলাই ও আগস্ট মাসের মানবাধিকার লঙ্ঘনের তুলনামূলক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের প্রতিবেদনে জানায়, আগস্ট মাসে নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার সামগ্রিক ঘটনা ৩০৬টি থেকে বেড়ে ৩২৭টিতে দাঁড়িয়েছে, যা এক মাসের ব্যবধানে প্রায় ৭ শতাংশ বেশি। এর মধ্যে নারী ও শিশু হত্যার পরিসংখ্যান সবচেয়ে বেশি আতঙ্কজনক।
জুলাই মাসের তুলনায় আগস্টে হত্যঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্ণ হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা ছিল সরকারের অন্যতম অগ্রাধিকার। কিন্তু সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি জনপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ-অস্বস্তি এখনও কাটেনি। খুনোখুনি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতার মতো অপরাধ ঊর্ধ্বমুখী। ‘মব কালচার’ বা সংঘবদ্ধ দলবদ্ধ সহিংসতাও অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি দলবদ্ধ আক্রমণের শিকার হচ্ছে বাকি অংশ পড়ুন...
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী বোরহানউদ্দিন উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তাকে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে যাতায়াতের পথে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় কয়েকজন কিশোর। কিন্তু তাদের প্রস্তাবে রাজি হচ্ছিল না ওই শিক্ষার্থী। পরে গত ২৬ জুলাই দুপুরে বিদ্যালয় বিরতির সময় বাড়িতে খাবার খেতে যাওয়ার পথে জিহাদ নামের এক কিশোর ওই স্কুলছাত্রীকে কৌশলে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে তারা ৫ জন ওই ছাত্রীর মুখ চেপে দলবদ্ধ ধর্ষণ করে এবং ধর্ষণের সেই দৃশ্য ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ এবং রফতানি সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই বিশেষ ঋণ কর্মসূচি চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় বলা হয়েছে, এই তহবিলের আওতায় গ্রাহকরা সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ঋণ পাবেন। আর ঋণ বিতরণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে মাত্র ৪ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দ্বীন চর্চা বাদ দিয়ে অপসংস্কৃতির চর্চা ও অবাধ ইন্টারনেট এর কারণে নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়েই চলছে। মাত্র পাঁচ মাসে সহিংসতার শিকার হয়েছে ১ হাজার ৩৫ জন নারী ও শিশু। এর মধ্যে সম্ভ্রমহরণের শিকার ২৫০ জন, দলবদ্ধ সম্ভ্রমহরণের শিকার ৬৫ জন এবং সম্ভ্রমহরণের পর হত্যা করা হয়েছে ১৮ জনকে।
একই সময়ে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ২৩৭ জন নারী ও কন্যা শিশুকে এবং এই সময়ে আত্মহত্যা করেছেন ৬০ জন। এসব পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, বরং দেশের নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতির এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি।
নারীর অগ্রগতি ও কà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্কুলের টিফিন হিসেবে গরুর গোশত আনায় এক মুসলিম নারী ও তার ছেলেকে আটক করেছে আসাম পুলিশ। খবরে বলা হয়, ওই স্কুলছাত্র টিফিনে গরুর গোশত নিয়ে এসেছিলো এবং তার সহপাঠীকে খাওয়াচ্ছিলো। বিষয়টি অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে আসামের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই শহরের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম নূর শাহিদা বেগম। তিনিই তার ছেলের জন্য ওই খাবার তৈরি করে দিয়েছিলেন। মা ও ছেলে উভয়ের বিরু বাকি অংশ পড়ুন...
দেশের আবহমান বাংলার গ্রামে-গঞ্জে এক সময় উঁচু তালগাছে বাবুই পাখিদের দৃষ্টিনন্দন বাসা প্রচুর পরিমাণে দেখা যেত। কালের বিবর্তনে, পরিবেশের বিপর্যয়ে এবং তালগাছ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বর্তমান সময়ে তাদের শৈল্পিক বাসা হারিয়ে যেতে বসেছে। এখন আর গ্রামেগঞ্জে খুব একটা শোনা যায় না বাবুই পাখিদের কলরব আর কিচির-মিচির শব্দ।
সারা দেশের মতো মৌলভীবাজারেও ক্রমশ কমছে তালগাছের সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে কমছে বাবুই পাখি ও তাদের শৈল্পিক বাসা। তবে এখনও যে পরিমাণ বাবুই পাখি এ জেলায় টিকে রয়েছে সে তুলনায় তালগাছ আর অবশিষ্ট নেই। ফলে তালগাছের সঙ্কঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
লিবিয়ায় অবস্থানরত অভিবাসী, শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের ওপর চরম অমানবিক ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির এক নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে অভিবাসীরা নিয়মিতভাবে হত্যা, নির্যাতন, অশ্লীল নিপীড়ন এবং মানবপাচারের মতো ভয়াবহ অপরাধের শিকার হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এবং লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন যৌথভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করে।
এতে বলা হয়েছে, লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ থাকা অপরাধী চক্র ও পাচারকারী নেটওয়ার্কগুলো অভিবাসীদের অà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। এবারের নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়- সেই লক্ষ্যেই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। তবে, নির্বাচনের আগে ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকা- এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেশের শীর্ষ দুই সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এমন প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ, রাজনৈতিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত এক বছরে দেশে শুধু রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাত হাজার ৫১১ জন। গত বছর দেশে প্রায় চার হাজার হত্যা মামলা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত এক বছরে মব সহিংসতা ও গণপিটুনিতে ১৬৮ জন নিহত এবং আহত হয়েছে ২৪৮ জন। হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৫৩৯ জন সাংবাদিক।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত বছর সারা দেশে প্রায় চার হাজার হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে ১১ মাসে বিভিন্ন থানায় তিন হাজার ৫০৯টি হত্যা মামলা করা হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য বাকি অংশ পড়ুন...












