‘মব নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি’
, ২০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিচ্ছে গোটা দেশ। এবারের নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়- সেই লক্ষ্যেই সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে অন্তর্র্বতীকালীন সরকার। তবে, নির্বাচনের আগে ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকা- এবং এই ঘটনাকে কেন্দ্র করে দেশের শীর্ষ দুই সংবাদপত্রের কার্যালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এমন প্রেক্ষাপটে নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতি, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের রায়, মব পরিস্থিতি নিয়ন্ত্রণ, জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিতর্ক, বাংলাদেশ– ভারত সম্পর্কের ভবিষ্যৎ, রোহিঙ্গা সংকট এবং রাষ্ট্র পরিচালনায় সরকারের সীমাবদ্ধতাসহ নানা বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সাক্ষাতকারে কথা বলেছেন।
শফিকুল আলম এ বিষয়ে বলেন, কিছু কিছু মব ভায়োলেন্স (গণপিটুনি/দলবদ্ধ সহিংসতা) হয়েছে, আমরা সেটা অস্বীকার করছি না। আপনাদের বুঝতে হবে, একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবং জুলাই-পরবর্তী বিপ্লবোত্তর পরিস্থিতিতে অনেক ধরনের অবস্থা তৈরি হয়েছে। এটাকে পুরো সমাজের একসঙ্গে মোকাবিলা করা উচিত ছিল। কিন্তু অনেকেই সেই রেসপন্স করেনি। ফলে, পুরো দায়িত্বটা সরকারের ওপর পড়েছে।
আমরা বলেছি, আপনারা প্রতিবাদ (প্রটেস্ট) করতে পারেন, কিন্তু ভায়োলেন্স (সহিংসতা) করবেন না। তারা তো আমাদের কথা শোনেননি। তারা লাশ তুলে এটাকে পুড়িয়ে দিয়েছে। এখানে দেখবেন, লিডিং রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন। রাজনৈতিক দলগুলোর উচিত ছিল তাদের জনবলকে নিয়ন্ত্রণ করা। তৃণমূলে তো আমার কোনো রাজনৈতিক উইং নেই। সুতরাং এটা তাদের দায়িত্ব ছিল। তাদের বোঝা উচিত ছিল আমরা একটি টার্বুলেন্ট (অস্থির) সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।
শফিকুল আরও বলেন, আমি মনে করি, অনেক ক্ষেত্রে তারা দায়িত্ব পালনে ফেইল করেছে। রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব পালন করা উচিত ছিল, সেটা হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গাজার রাস্তায় বিধ্বস্ত ট্যাংক রেখেই পালিয়েছে দখলদারগুলো
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত ১ মাসে সড়কে নিহত ৫৩২, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আবহাওয়া: ঢাকাসহ ৫ বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটপাতে দোকান বসানো নিয়ে ব্যবসায়ী ও হকারদের সংঘর্ষ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ছাত্রদল করাই ছিল ওদের অপরাধ!
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-গোশতের দাম চড়া, তেল-সবজিতেও নেই স্বস্তি
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা, আটক ছেলে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গলার কাঁটা ভুয়া ফটোকার্ড
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতীয় খাসিয়ার ছোড়া গুলিতে বাংলাদেশি নিহত
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানিতে অতিরিক্ত ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












