হত্যা, ডাকাতি, দস্যুতা মব সন্ত্রাস বেড়েছে -বছরে প্রায় ৪০০০ হত্যা মামলা -মব সন্ত্রাস ও গণপিটুনিতে নিহত ১৬৮, আহত ২৪৮
, ১৮রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
গত এক বছরে দেশে শুধু রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাত হাজার ৫১১ জন। গত বছর দেশে প্রায় চার হাজার হত্যা মামলা করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও বিভিন্ন সংস্থা সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত এক বছরে মব সহিংসতা ও গণপিটুনিতে ১৬৮ জন নিহত এবং আহত হয়েছে ২৪৮ জন। হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন ৫৩৯ জন সাংবাদিক।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত বছর সারা দেশে প্রায় চার হাজার হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে ১১ মাসে বিভিন্ন থানায় তিন হাজার ৫০৯টি হত্যা মামলা করা হয়।
পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, গত বছরের আগস্ট থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ১৩ মাসে অপরাধমূলক ঘটনায় ৩৯ হাজার ৯৩৬টি মামলা করা হয়েছে। এই হিসাবে প্রতি মাসে মামলা তিন হাজার ৭২টি। এই হিসাবে প্রতিদিন মামলা ৭২টি।
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ১৩ মাসে এসব অপরাধের ঘটনায় ৩৬ হাজার ৩১৫টি মামলা করা হয়। এতে একই সময়ের মধ্যে আগের বছরের তুলনায় তিন হাজার ২১টি মামলা বেশি হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য মতে, এ বছরের প্রথম ১০ মাসের প্রতি মাসে প্রায় ২০টি করে হত্যাকা- সংঘটিত হয়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাবে দেখা যাচ্ছে, প্রতি মাসে গড়ে ৩১টি হত্যাকা- হয়।
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে সারা দেশে রাজনৈতিক ও দলীয় আধিপত্য বিস্তার, রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, সমাবেশকেন্দ্রিক সহিংসতা, কমিটি গঠন নিয়ে বিরোধ, নির্বাচনকেন্দ্রিক সহিংসতা, চাঁদাবাজি এবং বিভিন্ন স্থাপনা দখলকেন্দ্রিক ৯১৪টি সহিংসতার ঘটনায় ১৩৩ জনকে হত্যা করা হয়। এর মধ্যে বিএনপির ৯৩ জন, আওয়ামী লীগের ২৩ জন, জামায়াতের তিনজন রয়েছে। এ ছাড়া এসব ঘটনায় সাত হাজার ৫১১ জন আহত হয়েছে।
এ সময়ে মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ বিভিন্ন অভিযোগে ২৯২টি ঘটনায় মব সহিংসতা ও গণপিটুনিতে ১৬৮ জন নিহত ও ২৪৮ জন আহত হয়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে সারা দেশে ৩১৮টি হামলার ঘটনায় কমপক্ষে ৫৩৯ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে তিনজনকে হত্যা, ২৭৩ জনকে বিভিন্নভাবে নির্যাতন ও আহত, ৫৭ জন লাঞ্ছিত, ৮৩ জনকে হুমকি প্রদান এবং ১৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।
এ সময়ে বিচারবহির্ভূত হত্যা, থানা ও কারাগারে মৃত্যুর বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে উদ্বেগ জানিয়ে প্রতিবেদনে বলা হয়, পুলিশি হেফাজত, নির্যাতন, গুলি, বন্দুকযুদ্ধ, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ছয়জন সংঘর্ষে বা কথিত বন্দুকযুদ্ধের নামে, ১২ জন নির্যাতনে, ১২ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হেফাজতে এবং ১০ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।
২০২৫ সালে কমপক্ষে দুই হাজার ৪৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, ৮২৮ সম্ভ্রমহরণের শিকার হয়েছে। এর মধ্যে ৪৭৪ জন ১৮ বছরের কম বয়সী বা শিশু। ১৭৯ জন নারী ও কন্যাশিশুকে দলবদ্ধ সম্ভ্রমহরণ এবং সম্ভ্রমহরণের পর ২৮ জনকে হত্যা করা হয়েছে। এসব ঘটনায় আত্মহত্যা করেছে ১০ জন নারী। ৪১৪ জন নারী ও কন্যাশিশু অশালীন নিপীড়নের শিকার হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা ২৩৬।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমেরিকার সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি বাতিল, অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাতিলের দাবিতে সমাবেশ
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিক্ষোভে উত্তাল ইসরায়েল
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে বসছে ২৪ অস্থায়ী পশুর হাট, আফতাবনগরে ‘অনিশ্চিত’
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়লো ২৪.৫৯ টাকা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লাভের ফাঁদে নিঃস্ব তরুণরা, অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ কখনো হারাতে পারবে না -প্রধানমন্ত্রী
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নাগেশ্বরীতে গরুর গোশত বিক্রি করতে পারছে না মুসলমানরা
১৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজার রাস্তায় বিধ্বস্ত ট্যাংক রেখেই পালিয়েছে দখলদারগুলো
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গত ১ মাসে সড়কে নিহত ৫৩২, মোটরসাইকেল দুর্ঘটনায় ২০৪ জন
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আন্তর্জাতিক সংস্থার নির্দেশনায় অন্তর্বর্তী সরকার বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করেছিল
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












