আইনশৃঙ্খলায় মানুষের অস্বস্তি কাটেনি
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ৬ মাস পূর্ণ হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা ছিল সরকারের অন্যতম অগ্রাধিকার। কিন্তু সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি জনপ্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ-অস্বস্তি এখনও কাটেনি। খুনোখুনি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দস্যুতার মতো অপরাধ ঊর্ধ্বমুখী। ‘মব কালচার’ বা সংঘবদ্ধ দলবদ্ধ সহিংসতাও অব্যাহত রয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি দলবদ্ধ আক্রমণের শিকার হচ্ছে পুলিশ। নতুন করে ঢাকায় একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ উগ্রপন্থি সংগঠনের সক্রিয় হওয়ার খবর সামনে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে মানুষের মধ্যে।
দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শুরুতেই ঘোষণা দিয়েছিলেন, দেশে ‘মব কালচার’ বা সংঘবদ্ধ সহিংসতা বরদাশত করা হবে না। কিন্তু বন্ধ হয়নি ‘মব কালচার’ বা দলবদ্ধ সহিংসতা। প্রতিদিনই এ ধরনের অপরাধের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা দেখা যাচ্ছে।
এমএসএফ প্রতিবেদন বলছে, মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতার ঘটনায় জুলাই মাসে ৩১ জন, জুন মাসে ৩৩ জন, মে মাসে ৩২ জন, এপ্রিলে ২১ জন, মার্চে ১৯ জন, ফেব্রুয়ারিতে ১৮ জন এবং জানুয়ারিতে ২১ জন নিহত হয়। অর্থাৎ গত ৬ মাসে (ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত) মব ভায়োলেন্স বা দলবদ্ধ সহিংসতা বেড়েছে।
পুুলিশ সদর দপ্তরের গত ৬ মাসের অপরাধ পরিসংখ্যান বলছে, ফেব্রুয়ারি মাসে ২৫০টি খুন, ১৭৬টি ডাকাতি ও দস্যুতা, ৪২টি পুলিশ আক্রান্ত, ৮২১টি চুরি, ৬৪টি অপহরণ এবং ১১৮১টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।
মার্চ মাসে ১৮১টি ডাকাতি ও দস্যুতা, ৩১৭টি খুন, ১০২টি অপহরণ, ৬৩টি পুলিশ আক্রান্ত, ১১৪১টি চুরি এবং ১৪৮৫টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে।
এপ্রিল মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনা ২০৩টি, ২৮৮টি খুন, অপহরণ ৯৪টি, পুলিশ আক্রান্ত ৬৬টি, চুরি ১০৭৩টি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২০১১টি মামলা হয়।
মে মাসে ডাকাতি ও দস্যুতার ২০৯টি, ৩১০টি খুন, ৯০টি অপহরণ, ৫৫টি পুলিশ আক্রান্ত, ১০৬৪টি চুরি, এবং ১৯৫২টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়।
জুন মাসে ডাকাতি ও দস্যুতা ১৮৭টি, ৩২৬টি খুন, ৯০টি অপহরণ, ৪৯টি পুলিশ আক্রান্ত, ১১৩১টি চুরি এবং ২২০০টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়।
জুলাই মাসে ডাকাতি ও দস্যুতার ঘটনায় ২১৩টি, ২৯৮টি খুন, ৭২টি অপহরণ, ৪২টি পুলিশ আক্রান্ত, ১১৬৯টি চুরি এবং ২৩৩৬টি নারী ও শিশু নির্যাতনের মামলা রুজু হয়।
এই পরিসংখ্যান অনুযায়ী বেশকিছু খাতের অপরাধ ঊর্ধ্বমুখী। তবে পুলিশের এই পরিসংখ্যানই অপরাধের প্রকৃত চিত্র নয়।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি, টহল, চেকপোস্ট ও তথ্যভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে অপরাধের কারণ ও অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার ও সমন্বিত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৯৯৯ মামলা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রুয়েটের ৭ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ত্রাসবিরোধী আইনে ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন ফের গ্রেপ্তার
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শাহপরীর চরে ৪ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষায় শূন্য পদ পূরণ ও বিদ্যালয় বাড়ানোর সুপারিশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পঞ্চগড় সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












