আসামে ইসলামবিদ্বেষ:
টিফিনে গরুর গোশত আনায় স্কুলছাত্র ও তার মা গ্রেফতার
, ২৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১২ জুন, ২০২৬ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
স্কুলের টিফিন হিসেবে গরুর গোশত আনায় এক মুসলিম নারী ও তার ছেলেকে আটক করেছে আসাম পুলিশ। খবরে বলা হয়, ওই স্কুলছাত্র টিফিনে গরুর গোশত নিয়ে এসেছিলো এবং তার সহপাঠীকে খাওয়াচ্ছিলো। বিষয়টি অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে আসামের গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই শহরের একটি সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নারীর নাম নূর শাহিদা বেগম। তিনিই তার ছেলের জন্য ওই খাবার তৈরি করে দিয়েছিলেন। মা ও ছেলে উভয়ের বিরুদ্ধেই ভারতীয় ন্যায় সংহিতা-র অধীনে অপরাধমূলক ষড়যন্ত্র, অন্যায়ভাবে পথরোধ করা এবং দলবদ্ধভাবে অপরাধমূলক কর্মকা-ের ধারায় মামলা করা হয়েছে।
সহপাঠী দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার পর এই মামলাটি নথিভুক্ত করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত জুমুয়াবার ঘটনাটি ঘটে যখন নবম শ্রেণীর এক ছাত্র টিফিন বক্সে করে গরুর গোশতের বিরিয়ানি নিয়ে আসে। কর্মকর্তারা জানায়, সে সময় সেখানে আরও চারজন মুসলিম ছাত্র উপস্থিত ছিলো। তারা স্কুলের অন্যান্য সহপাঠীদেরও গরুর গোশতের বিরিয়ানী খাওয়াচ্ছিলো।
তবে সেই চার ছাত্র গরুর গোশত খাওয়ানোর এই অভিযোগ পুরোপুরি মিথ্যা বলে জানিয়েছে। তাদের দাবি, যে ছাত্র টিফিনটি এনেছিলো, সে তার অন্য মুসলিম বন্ধুদের সঙ্গে বিরিয়ানি ভাগ করে খাচ্ছিলো। এমন সময় দুই হিন্দু ছাত্র সেখানে এসে জানতে চায় তারা কী খাচ্ছে।
তারা দাবি করেন, হিন্দু ছাত্ররা বিরিয়ানির বিষয়টি অবগত হওয়ার পর বিষয়টি শিক্ষকদের অবহিত করে। অতপর স্কুলের বাইরে জানাজানির পর স্থানীয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো এতে হস্তক্ষেপ করায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে।
উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত পাঁচ মুসলিম শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে। এই বিতর্কের পর স্কুল প্রশাসন শিক্ষার্থীদের টিফিন বক্সে কেবল নিরামিষ খাবার আনার নির্দেশ জারি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কলকাতায় নিট বিক্ষোভে গ্রেফতার ১১ জনের মধ্যে ১০ জনই মুসলিম
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কেনিয়ায় কেন সামরিক মহড়া বাতিল করল যুক্তরাজ্য?
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের যে ক্ষেপণাস্ত্র নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কঙ্গোতে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়ালো ১৩০০
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিলিস্তিনি গ্রামবাসীদের বাড়িতে ইসরায়েলি সেটলারদের অগ্নিসংযোগ-হামলা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আন্দোলনের চাপে পদত্যাগ করলো ভারতের শিক্ষামন্ত্রী
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের মানবাধিকারের ব্যাপারে ইউরোপের সহানুভূতির দাবি নিছক ভন্ডামি -বাকায়ি
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে উত্তেজনা, লোহিত সাগর উপকূলে সতর্কতা জারি সউদী আরবের
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খামেনির রক্তের প্রতিশোধ নিতে ইরানের ‘হিট লিস্ট’, তালিকায় যে ১৩ সন্ত্রাসীর নাম
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফের ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স-স্পেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সমর্থন কমতে থাকায় ইসরায়েল গভীরভাবে উদ্বিগ্ন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












