লিবিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছে অভিবাসীরা - সম্ভ্রমহরণের শিকার নারীরা
, ২০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
লিবিয়ায় অবস্থানরত অভিবাসী, শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের ওপর চরম অমানবিক ও পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটির এক নতুন প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটিতে অভিবাসীরা নিয়মিতভাবে হত্যা, নির্যাতন, অশ্লীল নিপীড়ন এবং মানবপাচারের মতো ভয়াবহ অপরাধের শিকার হচ্ছে।
গত ১৭ ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এবং লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন যৌথভাবে এই প্রতিবেদনটি প্রকাশ করে।
এতে বলা হয়েছে, লিবীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ থাকা অপরাধী চক্র ও পাচারকারী নেটওয়ার্কগুলো অভিবাসীদের অপহরণ করে আটকে রাখছে এবং তাদের ওপর অবর্ণনীয় নির্যাতন চালাচ্ছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ডিটেনশন সেন্টারগুলোতে (আটক কেন্দ্র) অভিবাসীদের দাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে তাদের ওপর শারীরিক নির্যাতন, জোরপূর্বক শ্রম, যৌন দাসত্ব এবং মুক্তিপণের জন্য জিম্মি করার মতো ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে অভিবাসীদের পরিচয়পত্র ও ব্যক্তিগত সম্পদ কেড়ে নিয়ে সেগুলো পুনরায় বিক্রি করে দিচ্ছে পাচারকারীরা।
প্রতিবেদনে সাক্ষাৎকারে অংশ নেওয়া অভিবাসী নারীরা তাদের ওপর হওয়া লোমহর্ষক অশ্লীল নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তবরুক অঞ্চলের একটি গোপন পাচারকেন্দ্রে আটকে রাখা এক ইরিত্রিয় নারী জানান, তাকে বারবার দলবদ্ধভাবে সম্ভ্রমহরণ করা হয়েছে। অন্য এক নারী জানান, তার চোখের সামনেই তার সঙ্গীকে পিটিয়ে এবং রক্তক্ষরণের মাধ্যমে হত্যা করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লিবিয়ার কোস্টগার্ড বা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সমুদ্রে অভিবাসীদের নৌকা মাঝপথে আটকে দিচ্ছে এবং জোরপূর্বক লিবিয়ায় ফিরিয়ে আনছে। এর ফলে অভিবাসীরা পুনরায় একই চক্রাকার নির্যাতনের শিকার হচ্ছেন।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার এই পরিস্থিতিকে ‘একটি অন্তহীন দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করে বলেছে, “ক্ষমতাধর ব্যক্তি ও পাচারকারীদের লোভে অভিবাসীদের জীবন আজ বিপন্ন। এই শোষণমূলক বাণিজ্যিক মডেল বন্ধ হওয়া জরুরি।” সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের ফসফরাস বোমা নিক্ষেপ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভাড়াটে খুনি’ হিসেবে কিশোরদের ব্যবহারের অভিনব সংযোগ ইউরোপে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলা, শিশুসহ অপহৃত ৫২
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজাদ কাশ্মিরের প্রতিবেদন নিয়ে বিতর্ক : পাকিস্তানে আলজাজিরা নিষিদ্ধ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুয়াতেমালায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের তীব্রতা বৃদ্ধি, বসতি খালি করার নির্দেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, হাজার হাজার বাড়ি-ঘর পুড়ে ছাই
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)