বাড়ছে আইন ভাঙার প্রবণতা
, ২৪ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৭ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২১ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অভিযোগ উঠলে মামলা, তদন্ত ও বিচারের অপেক্ষা না করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সাম্প্রতিক সময়ে ক্ষোভ-প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার এ প্রবণতা ক্রমেই বাড়ছে। আইনের শাসন নিশ্চিত করতে সরকারের কঠোর হুশিয়ারির মধ্যেও কমছে না দলবদ্ধ শক্তি প্রয়োগের ঘটনা। এতে প্রশ্নের মুখে পড়ছে আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। জনমনে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে উদ্বেগ।
অনুসন্ধানে দেখা গেছে, কোনো ঘটনায় অপরাধের অভিযোগকে কেন্দ্র করে অভিযুক্তের বাড়িতে হামলা, ব্যক্তিগত বা রাজনৈতিক বিরোধে স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, জমি দখল করতে গিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট কিংবা প্রশাসনিক অভিযানের বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদের নামে সরকারি সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। অভিযোগ, বিরোধ বা ক্ষোভের নিষ্পত্তিতে আইনি প্রক্রিয়ার বদলে দলবদ্ধ শক্তি প্রয়োগের প্রবণতাও তৈরি হয়েছে।
অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি কারণে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কারণগুলো হলো- আইন ও বিচারব্যবস্থার ওপর আস্থার ঘাটতি, অপরাধ করে পার পাওয়ার ধারণা, পুলিশের সক্ষমতা ও জনআস্থার সংকট, রাজনৈতিক ও সামাজিক মেরুকরণ, সামাজিক সহনশীলতা কমে যাওয়া ও তাৎক্ষণিক শাস্তির সংস্কৃতি, নিরাপত্তাহীনতা ও অপরাধ নিয়ে ক্ষোভ এবং আগের ঘটনার দৃষ্টান্ত ও দায়মুক্তির ধারণা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার ঘটনা সমাজ ও রাষ্ট্রের জন্য ভালো লক্ষণ নয়। এতে নিরপরাধ মানুষ আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। এ ধরনের ঘটনা বারবার ঘটলে সমাজে একটি বিপজ্জনক ধারণা তৈরি হতে পারে- আইন ভাঙলেও দলবদ্ধ হলে পার পাওয়া যায়। এতে ব্যক্তি ও গোষ্ঠীর হাতে বলপ্রয়োগের সংস্কৃতি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি বলেন, দলবদ্ধ সহিংসতা বা মব, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত মামলা ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় আমলে না নিয়ে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এ ছাড়া পুলিশের দ্রুত প্রতিক্রিয়া দেখানো বা দৃশ্যমান উপস্থিতির সক্ষমতা বৃদ্ধি করতে হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) এএইচএম শাহাদাত হোসাইন বলেন, কেউ অন্যায় বা অপরাধ করলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করার আহবান জানাচ্ছি। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।
এমএসএফের প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর মাসে ‘মব’ বা দলবদ্ধ সহিংসতার অন্তত ৬৫টি ঘটনায় ২৩ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন। আগস্ট মাসের তুলনায় নিহতের সংখ্যা কমলেও এ ধরনের ঘটনা উদ্বেগজনক বলে মনে করছে সংগঠনটি। এমএসএফ বলছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দেশে মব সহিংসতায় অন্তত ২৩৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে আগস্টে সর্বোচ্চ ৩৫ জন, জুনে ৩৩, মে মাসে ৩২ এবং জুলাইয়ে ৩১ জন নিহত হন। সংগঠনটির তথ্য বলছে, মব বা দলবদ্ধ সহিংসতায় জানুয়ারিতে ২১, ফেব্রুয়ারিতে ১৮, মার্চে ১৯ এবং এপ্রিলে ২১ জন নিহত হন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের আর কোনো শর্ত মানবে না বাংলাদেশ, ঋণের চুক্তি বাতিল -অর্থমন্ত্রী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কি.মি. দূরে পালিয়েছে মার্কিন বাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবরার ফাহাদ হত্যার ঘটনাটি ফ্যাসিবাদের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি আরবে হামলার মধ্যে সামরিক বাহিনী মোতায়েনে সম্মত মক্কা জোট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ হাজার কেজি জিরাসহ ট্রাক জব্দ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিভিন্ন অভিযোগের জবাব দিলো এনপিসিবিএল
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৮০টি স্বর্ণের বার উদ্ধার: দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুদ্ধের মধ্যেই নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলেন ইরানের প্রেসিডেন্ট
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ছেলের খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












