৫ মাসে ১০৩৫ নারী-শিশু নির্যাতনের শিকার
, ১৪ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দ্বীন চর্চা বাদ দিয়ে অপসংস্কৃতির চর্চা ও অবাধ ইন্টারনেট এর কারণে নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়েই চলছে। মাত্র পাঁচ মাসে সহিংসতার শিকার হয়েছে ১ হাজার ৩৫ জন নারী ও শিশু। এর মধ্যে সম্ভ্রমহরণের শিকার ২৫০ জন, দলবদ্ধ সম্ভ্রমহরণের শিকার ৬৫ জন এবং সম্ভ্রমহরণের পর হত্যা করা হয়েছে ১৮ জনকে।
একই সময়ে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ২৩৭ জন নারী ও কন্যা শিশুকে এবং এই সময়ে আত্মহত্যা করেছেন ৬০ জন। এসব পরিসংখ্যান শুধু সংখ্যা নয়, বরং দেশের নারী ও শিশুদের নিরাপত্তা পরিস্থিতির এক ভয়াবহ বাস্তবতার প্রতিচ্ছবি।
নারীর অগ্রগতি ও ক্ষমতায়নের নানা সাফল্যের গল্পের আড়ালে ক্রমেই বিস্তৃত হচ্ছে সহিংসতার অন্ধকার। সম্ভ্রমহরণ, অশালীন নির্যাতন, পারিবারিক সহিংসতা, সাইবার বুলিং, প্রযুক্তিনির্ভর নিপীড়ন এবং বিচারহীনতার সংস্কৃতি নারী ও শিশুদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সহিংসতার শিকারদের অনেকেই দীর্ঘমেয়াদি মানসিক ট্রমা, বিষণœতা ও সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪ অনুযায়ী, প্রতি ১০ জন নারীর মধ্যে ৭ জন জীবনের কোনো না কোনো সময় জীবনসঙ্গীর দ্বারা সহিংসতার শিকার হয়েছেন।
এই প্রেক্ষাপটে গতকাল শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)