SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%আগস্টে%' OR titleBn LIKE '%আগস্টে%' OR descriptionEn LIKE '%আগস্টে%' OR descriptionBn LIKE '%আগস্টে%' OR slug LIKE '%আগস্টে%' OR metaTag LIKE '%আগস্টে%' OR metaDescription LIKE '%আগস্টে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চট্টগ্রামের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি ঋণ নিয়ে আলোচনা হবে।
এদিকে, জাপানি কূটনৈতিক সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ঘিরে একটি বিশেষ শিল্প প্রক্রিয়াকরণ শৃঙ্খল বা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তোলার পরিকল্পনা করছে টোকিও। এই উদ্যোগের মাধ্যমে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সংযোগ ঘটতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে।
টোকিওভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুলিশের জন্য ৬ হাজার ৬০৯ কোটি টাকা ব্যয়ে ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের ৬৩৯টি থানায় বর্তমানে গড়ে দুটি করেও গাড়ি নেই। এমন পরিস্থিতিতে এই উদ্যোগ নেয়া হচ্ছে।
পরিকল্পনা কমিশনের প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে, বর্তমানে থানাগুলোতে মাত্র ১ হাজার ২৩৭টি গাড়ি আছে। এর মধ্যে ৬৪ শতাংশ গাড়ির বয়স ১০ বছরের বেশি। পুরোনো এসব গাড়ির কারণে পুলিশের নিয়মিত টহল, অপরাধ তদন্ত এবং জরুরি সেবা কার্যক্রমে বিঘœ ঘটছে।
গাড়ি কেনাকাটা দুটি প্রকল্পের মাধ্যমে সম্পন্ন হবে। এর মধ্যে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল গাড়ি কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন ফি, চার্জ ও রাজস্ব বাবদ প্রায় ছয় হাজার কোটি টাকা বকেয়া পরিশোধে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটককে কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বারবার তাগিদ দেওয়ার পরও প্রতিষ্ঠানটি বকেয়া পরিশোধ না করায় এই কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। একদিকে হাজার হাজার কোটি টাকার অডিট আপত্তির পাহাড়, অন্যদিকে নড়বড়ে নেটওয়ার্ক ও মাত্র ৩-৪ শতাংশ বাজারের হিস্যা নিয়ে ধুঁকতে থাকা টেলিটকের আর্থিক ও কাঠামোগত দুর্বলতা এখন চরমে পৌঁছেছে।
নথি বিশ্লেষণে দেখা যায়, গত ২১ মে বিটিআরসির অর্থ, হিসাব ও à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৫ আগস্টের পর বিএনপি নয়, জামাতই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিএনপি কখনো আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেনি। বরং যারা বিএনপিকে ফ্যাসিবাদের পথে হাঁটার অভিযোগ করছে, তারাই আওয়ামী লীগকে মাফ করে দিতে চেয়েছিল।
তিনি বলেন, ক্ষমতার জন্য জামাত যেকোনো দলের সঙ্গে চলতে পারে। ইতিহাস বলে, তারাই আওয়ামী লীগের পথে হাঁটতে পারে।
বিএনপির ভারপ্রাপ্ত ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে দেশব্যাপী সব ধরনের সৌন্দর্য প্রতিযোগিতার নামে নারী প্রদর্শনী স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পদক্ষেপের দুই মাস পর দেশটিতে তরুণীদের অংশগ্রহণে একটি জাতীয় বিজ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বুরকিনা ফাসো সরকারের এই সিদ্ধান্তকে দেশের সাংস্কৃতিক মূল্যবোধ ও নারীর ক্ষমতায়নের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
তরুণীদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে আগ্রহী করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। সরকারের মূল উদ্দেশ্য হলো শিক্ষা ও পেশাগত সহায়তার মাধ্যমে তঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দেশের তরুণ সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল জুমুয়াবার জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে কেবল নিজেদের দক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা, জবাব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
রাজনের অভিযোগ, নির্মাণপ্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে গত মে মাসে বাংল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বছরে সাতটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনকে মৃত্যুদ-ের রায় দিয়েছে। দুই ট্রাইব্যুনালে ৭০টি মামলায় ৫৫৮ জন আসামির মধ্যে পলাতক রয়েছেন ৩৫২ জন।
দুই বছরের বিচারকাজের বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ২০১০ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালেà বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শক্ত ঘাঁটি খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি এবং তার দল পিটিআইয়ের প্রাদেশিক সরকার স্থগিত করেছে কেন্দ্রীয় সরকার। ইমরানের মুক্তির দাবিতে সমর্থকদের ধারাবাহিক বিক্ষোভের মধ্যে নেয়া এ পদক্ষেপে জনজীবন ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। বিশ্লেষকদের আশঙ্কা, বিরোধীদের দমনে সরকারের এই কঠোর অবস্থান পরিস্থিতি শান্ত করার বদলে পাকিস্তানে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়িয়ে দিতে পারে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্কুল বন্ধ। আংশিকভাবে ইন্টারনেট সেবাও বন্ধ। পণ্যবাহী কনটেইনার দিয়ে করে রাখা হয়েছে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে আচরণ করছে তাতে তাদের সঙ্গে রিকনসিলেশনের প্রশ্নই আসে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ যে আচরণ করছে, তারা বাংলাদেশে সহিংসতাকে উসকে দেবার চেষ্টা করছে। তাই তাদের সঙ্গে রিকনসিলেশনের প্রশ্নই আসে না। তাদের অপরাধ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই।
এ সময় তিনি বলেন, অভিনেত্রী বাঁধন এবং সাবেক প্রধান বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (১৩ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচারসংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।
এসব পত্রিকার প্রচারসংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা। প্রচারসংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার পর্যন্ত ৫ টাকা করে বাড়বে।
প্রচারসংখ্যা ৯০ হাজারের বেশি হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৪ টাকা করে বাà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীদের আক্রমণ বাড়ার মুখে সৌদি আরবে দ্রুত অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করতে সম্মত হয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের পার্লামেন্টের কোনও অনুমোদন নেওয়া হয়নি। এতে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পররাষ্ট্রনীতিতে পাকিস্তানি সেনাবাহিনীর একক নিয়ন্ত্রণের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন অভিযানে সেনা না পাঠাতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলো পাকিস্তানের পার্লামেন্ট। কিন্তু ১১ বছর পর এবার পার্লামেন্টকে পুরোপুরি পাশ কাটিয়ে গত আগস্à বাকি অংশ পড়ুন...












