আ’লীগ যে আচরণ করছে তাতে রিকনসিলেশনের প্রশ্নই আসে না -তথ্য উপদেষ্টা
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আওয়ামী লীগ যে আচরণ করছে তাতে তাদের সঙ্গে রিকনসিলেশনের প্রশ্নই আসে না।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ যে আচরণ করছে, তারা বাংলাদেশে সহিংসতাকে উসকে দেবার চেষ্টা করছে। তাই তাদের সঙ্গে রিকনসিলেশনের প্রশ্নই আসে না। তাদের অপরাধ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনা নেই।
এ সময় তিনি বলেন, অভিনেত্রী বাঁধন এবং সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত পতিত আওয়ামী লীগ। দলটি আগস্টে যে হারে গণহত্যা করেছে এজন্য দলটির মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা থাকলে এমন সব কা- করতো না।
শেখ হাসিনার দেশে আসার ঘোষণা নিয়ে তিনি বলেন, আসলে আমরা শেখ হাসিনাকে ধরে আনতে চাচ্ছি। আমরা তো ভারতকে বলেছি তাকে হস্তান্তর করতে। তিনি যদি ডিসেম্বরে আসেন তাহলে ভালো, সরকার তার কাজ করবে।
ছিনতাইকারীর হামলায় এক সদস্য আহত হবার পর সম্প্রতি পুলিশকে একা চলাচলে নিষেধ করে একটি আদেশ জারি করে খুলনা পুলিশ। এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, আগস্টের পর ভঙ্গুর একটি অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হয় পুলিশকে। সে তুলনায় বাহিনীতে এখন মনোবল ফিরেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)