পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৩ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১২ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ইয়েমেনের হুথি স্বাধীনতাকামীদের আক্রমণ বাড়ার মুখে সৌদি আরবে দ্রুত অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করতে সম্মত হয়েছে পাকিস্তান। তবে এই সিদ্ধান্তের ক্ষেত্রে দেশের পার্লামেন্টের কোনও অনুমোদন নেওয়া হয়নি। এতে ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পররাষ্ট্রনীতিতে পাকিস্তানি সেনাবাহিনীর একক নিয়ন্ত্রণের বিষয়টি আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন অভিযানে সেনা না পাঠাতে সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছিলো পাকিস্তানের পার্লামেন্ট। কিন্তু ১১ বছর পর এবার পার্লামেন্টকে পুরোপুরি পাশ কাটিয়ে গত আগস্টে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি প্রথমবারের মতো সক্রিয় করা হলো। গত বছর সংবিধান সংশোধনের মাধ্যমে তিন বাহিনীর প্রধান হিসেবে আসিম মুনিরের মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো হয় এবং তাকে আজীবন ফিল্ড মার্শাল পদমর্যাদাসহ ফৌজদারি বিচার থেকে দায়মুক্তি দেওয়া হয়।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক কুগেলম্যান মন্তব্য করে, অতীতে এমন সময় ছিলো যখন পাকিস্তানের পার্লামেন্ট সেনা না পাঠানোর পক্ষে ভোট দিতো এবং সামরিক বাহিনী সেই সিদ্ধান্ত মেনে চলতো। কিন্তু এখন এটি সম্পূর্ণ ভিন্ন এক যুগ।
পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সামরিক জোট গঠন প্রয়োজনীয় সব সরকারি প্রক্রিয়া মেনেই করা হয়েছে। তবে এতে মন্ত্রিসভা বা পার্লামেন্ট যুক্ত ছিলো কিনা তা নিশ্চিত করা হয়নি এবং সেনাবহরের বিস্তারিতকে ‘অপারেশনাল গোপনীয়তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই চুক্তির আওতায় কতজন সেনা পাঠানো হবে বা তাদের নির্দিষ্ট কাজ কী হবে, তা প্রকাশ করা হয়নি। তবে তারা সরাসরি হুথিদের বিরুদ্ধে অভিযানে অংশ নেবে কিনা তা এখনও অস্পষ্ট। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ইরান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান বর্তমানে তেহরানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে; ফলে সরাসরি হুথিদের বিরুদ্ধে লড়লে ইরানের সঙ্গে ইসলামাবাদের সম্পর্ক ছিন্নের ঝুঁকি রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)