এক গ্রামে বিক্রি ১৫ কোটি টাকার সবজির চারা
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বুড়িচং উপজেলার সমেশপুর। গ্রামের মাঠের পাশে ময়নামতি রেশম বোর্ডের অফিস। ৬০ এর দশকে রেশম বোর্ডে শ্রমিকরা দৈনিক বেতন পেতেন ৩-৫টাকা। গ্রামের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দৈনিক শ্রমিক হিসেবে ও চুক্তিতে রেশম কীট পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন। এতে তাদের পরিবারে টানাটানি লেগেই থাকতো। সেই শ্রমিকদের পরিবারে সুদিন ফিরেছে। তারা মৌসুমে এখন গোনেন কয়েক লাখ টাকা। সমেশপুর গ্রাম থেকে গত মৌসুমে ১৫ কোটি টাকার বেশি সবজি চারা বিক্রি হয়েছে।
স্থানীয় ও কৃষি অফিসের সূত্র জানায়, সমেশপুর গ্রামে ৭০ বছর আগে ইউসুফ আলী নামের এক ব্যক্তি সবজির চারা উৎপাদন শুরু করেন। তার দেখাদেখি রেশম বোর্ডের শ্রমিকসহ অন্যান্যরা চারা উৎপাদনে আসেন। এখন গ্রামের শতাধিক পরিবার ২০ একর জমিতে চারা উৎপাদন করছেন। সেই চারা যাচ্ছে সারা দেশে। এই মৌসুমে বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ২০কোটি টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে তা আরো বাড়তে পারে।
সরেজমিন সমেশপুরে গিয়ে দেখা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়ক। মহাসড়ক লাগোয়া কুমিল্লা বড়িচং উপজেলায় ময়নামতি সাহেবের বাজার। বাজারের ডান পাশে ময়নামতি রাণীর বাংলো নামের প্তর্œ পর্যটন এলাকা। তার পাশ দিয়ে হাঁটা পথে উত্তরে গেলেই সমেশপুর সবজি চারার মাঠ। সকাল থেকেই মাঠ জুড়ে চারা উৎপাদনের উৎসব। কেউ কোদাল হাতে জমি প্রস্তুত করছেন। কেউ চারায় পানি দিচ্ছেন। কেউ চারা তুলছেন,কেউবা চারা বিক্রির দরদাম করছেন। মাঠে চোখে পড়ে বাঁধাকপি, ফুলকপি, কদু, মরিচ ও ক্যাপসিক্যামসহ বিভিন্ন সবজির চারা।
কৃষক ক্রেতার গাড়িতে চারা তুলে দিচ্ছেন। সবুজ চারা বিক্রি করে নিচ্ছেন নগদ টাকা।
চাষি সাইফুল ইসলাম বলেন, তিনি ২০ বছর চারার ব্যবসা করেন। তাদের চারার মান ভালো হওয়ায় এখানে কুমিল্লা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, মুন্সীগঞ্জসহ বিভিন্ন জেলার ক্রেতারা আসেন। সার বীজের দাম কমলে আমাদের আরো লাভ ভালো হবে।
উপজেলা কৃষি অফিসার বলেন, এই এলাকা ৩০বছর আগে এত সমৃদ্ধ ছিলো না। চারা উৎপাদন এখানে এখন শিল্প হয়ে দাঁড়িয়েছে। গত মৌসুমে তারা ১৫ কোটি টাকার চারা বিক্রি করেছেন বলে জানিয়েছেন, এবার তাদের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা। রেশম বোর্ডের অল্প আয়ের সেই শ্রমিকরা এখন লাখপতি। আমরা তাদের পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৈয়দপুর রেলওয়ে কারখানায় আর বাজে না লোহার ঘণ্টা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসেও হয়নি, ৫ দিনেই সেই সড়ক সংস্কার!
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধে’ নিহত আরও এক বাংলাদেশি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বছরের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদিতে মৃত্যুদন্ড হওয়া ২ জন সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন -প্রধানমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে -এমপি নাসের
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে -আইনমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই -পাটওয়ারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথমবারের মতো বসছে ইউএনও সম্মেলন
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












