সৈয়দপুর রেলওয়ে কারখানায় আর বাজে না লোহার ঘণ্টা
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সেই আমলে বিশাল কারখানার কর্মব্যস্ত পরিবেশ নিয়ন্ত্রণ ও হাজার হাজার শ্রমিকের সময় ব্যবস্থাপনার একমাত্র প্রধান মাধ্যম ছিলো লোহার ঘণ্টা।
কারখানায় কাজের দিন শুরু হওয়ার সংকেত দিতে এবং নির্দিষ্ট শিফট শেষে ছুটি ঘোষণার জন্য লোহা বা ব্রোঞ্জের তৈরি বড় ঘণ্টা বাজানো হতো।
১৮৭০ সালে সৈয়দপুরে প্রতিষ্ঠিত হয় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা।
কারখানার প্রধান গেটের পূর্বদিকে ব্রিটিশ আমলে স্থাপিত ঘণ্টাটির ঐতিহাসিক ব্যবহার ও গুরুত্ব রয়েছে।
সেই যুগে আজকের মতো বিদ্যুৎ, আধুনিক (ডিজিটাল) ঘড়ি, সাইরেন বা শব্দযন্ত্র (লাউড স্পিকার) ছিলো না। তাই কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিককে সময় জানান দিতো এ ঘণ্টা।
কারখানায় প্রবেশ এবং ছুটি এ ঘণ্টা বাজার ওপর নির্ভর করতো। প্রতি ঘণ্টায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লোহার দ- দিয়ে জোরে আঘাত করে জানান দিতেন এখন কয়টা বাজে। এ ঘণ্টার শব্দ প্রায় এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত শোনা যেতো।
শ্রমিকদের দুপুরের খাবার বা নির্দিষ্ট বিরতির (যেমন ৪৫ মিনিট কাজ ও ১৫ মিনিট বিশ্রাম) সময় জানাতে ঘণ্টা ব্যবহার করা হতো। ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গেই সব যন্ত্রপাতি বন্ধ করে শ্রমিকরা বিরতিতে যেতো। কারখানায় কাজের দিন শুরু হওয়ার সংকেত দিতে এবং নির্দিষ্ট শিফট শেষে ছুটি ঘোষণার জন্য লোহা বা ব্রোঞ্জের তৈরি বড় ঘণ্টা বাজানো হতো।
এ ঘণ্টা শুনেই আশেপাশের মানুষজন নিজ নিজ কর্মক্ষেত্রে যেতো। কারখানার ভেতরে কোনো বড় ধরনের দুর্ঘটনা, আগুন লাগলে বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে অনবরত ঘণ্টা বাজিয়ে সব শ্রমিকদের সতর্ক করা হতো। এমন অনবরত ঘণ্টার শব্দে হাজার হাজার শ্রমিক নিরাপদ স্থানে অবস্থান নিতো।
ব্রিটিশ আমলের সেই ঘণ্টা রেলওয়ের ইতিহাসের সাক্ষী হিসাবে সৈয়দপুর রেলওয়ে কারখানায় সংরক্ষিত রয়েছে।
পরে বাষ্পীয় হুইসেল, বৈদ্যুতিক সাইরেন এবং আধুনিক পিএ সিস্টেম আসার পর এ লোহার ঘণ্টার ব্যবহার ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, লোহার ঘণ্টার ব্যবহার হয় না, তবে মাঝে-মধ্যে ব্যবহার করা হয় বিশেষ কাজে। মূলত দর্শনার্থীদের দেখার জন্য এটি রাখা হয়েছে। এখন কারখানার শ্রমিকদের জন্য বাষ্পীয় হুইসেল বাজানো হয়।
নোট: একটি পিএ সিস্টেম বা (চঁনষরপ অফফৎবংং ঝুংঃবস) হলো এমন একটি ইলেকট্রনিক সাউন্ড অ্যামপ্লিফিকেশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম, যা মাইক্রোফোন, অ্যামপ্লিফায়ার ও লাউডস্পিকারের মাধ্যমে কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিত বড় জমায়েত বা শ্রোতাদের কাছে স্পষ্টভাবে শব্দ বা কথা পৌঁছে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসেও হয়নি, ৫ দিনেই সেই সড়ক সংস্কার!
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধে’ নিহত আরও এক বাংলাদেশি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বছরের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদিতে মৃত্যুদন্ড হওয়া ২ জন সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন -প্রধানমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে -এমপি নাসের
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে -আইনমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই -পাটওয়ারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথমবারের মতো বসছে ইউএনও সম্মেলন
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামেও এখন গ্যাসে রান্না, দামে দিশাহারা গ্রাহকরা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












