মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ

সংবাদপত্র ও সাময়িকীর সরকারি বিজ্ঞাপনের হার নতুন করে নির্ধারণ করে পরিপত্র জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের সম্মতির ভিত্তিতে এ পরিপত্র জারি করে। নতুন এ হার আজ থেকে কার্যকর হয়েছে।
মেসুত প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, সকাল ৫:৩১ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, রাত ১:১৮

মঙ্গলবার (১৩ অক্টোবর) জারি করা পরিপত্রে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের বিজ্ঞাপনের হার প্রচারসংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে।

এসব পত্রিকার প্রচারসংখ্যা ৬ হাজার থেকে ৭ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪৫০ টাকা। প্রচারসংখ্যা ৭ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৭ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৬ টাকা এবং ৫০ হাজার ১ থেকে ৯০ হাজার পর্যন্ত ৫ টাকা করে বাড়বে।

প্রচারসংখ্যা ৯০ হাজারের বেশি হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণির পত্রিকার সর্বোচ্চ বিজ্ঞাপন হার ১ হাজার ১০০ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ছাড়া অন্য বিভাগীয় শহর থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচারসংখ্যা ৪ হাজার থেকে ৫ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪২০ টাকা।

প্রচারসংখ্যা ৫ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা, ৩০ হাজার ১ থেকে ৫০ হাজার পর্যন্ত ৫ টাকা এবং ৫০ হাজারের বেশি হলে ৪ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮৫০ টাকা।

জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের প্রচারসংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ৪০০ টাকা।

প্রচারসংখ্যা ৪ হাজার ১ থেকে ৩০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা এবং ৩০ হাজারের বেশি হলে ৫ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ বিজ্ঞাপন হার ৮০০ টাকা।

অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিক পত্রিকা এবং সাময়িকীর জন্যও নতুন বিজ্ঞাপন হার নির্ধারণ করা হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগীয় শহর থেকে প্রকাশিত এসব পত্রিকার প্রচারসংখ্যা ৩ হাজার থেকে ৪ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ২৫০ টাকা। প্রচারসংখ্যা ৪ হাজার ১ থেকে ১০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা এবং ১০ হাজারের বেশি হলে ৫ টাকা করে বাড়বে। এ শ্রেণির সর্বোচ্চ হার ৪৫০ টাকা।

অন্য বিভাগীয় শহর, জেলা শহর ও অন্যান্য স্থান থেকে প্রকাশিত অর্ধসাপ্তাহিক, সাপ্তাহিক ও অন্যান্য সাময়িকীর প্রচারসংখ্যা ২ হাজার থেকে ৩ হাজার হলে প্রতি কলাম ইঞ্চি বিজ্ঞাপনের হার ২৫০ টাকা।

প্রচারসংখ্যা ৩ হাজার ১ থেকে ১০ হাজার পর্যন্ত হলে প্রতি অতিরিক্ত এক হাজারের জন্য ৬ টাকা এবং ১০ হাজারের বেশি হলে ৫ টাকা করে বাড়বে। এ ক্ষেত্রে সর্বোচ্চ হার ৪০০ টাকা।

পরিপত্রে সংবাদপত্রের প্রথম ও শেষ পাতায় বিজ্ঞাপন প্রকাশের জন্য অতিরিক্ত হারও নির্ধারণ করা হয়েছে। সব শ্রেণির সংবাদপত্রে ভেতরের পাতার তুলনায় প্রথম পাতায় ৮০ শতাংশ এবং শেষ পাতায় ৪০ শতাংশ বেশি হার প্রযোজ্য হবে।

বিশেষ দিবস উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রে রঙিন বিজ্ঞাপনের জন্যও বাড়তি হার নির্ধারণ করা হয়েছে। সাদা-কালো বিজ্ঞাপনের তুলনায় প্রতি রঙের জন্য ১০ শতাংশ হারে সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত হার প্রযোজ্য হবে।

পরিপত্রে বলা হয়েছে, নতুন বিজ্ঞাপন হার শুধু সরকারি মিডিয়া তালিকাভুক্ত সংবাদপত্র ও সাময়িকীর ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতিটি পত্রিকা ও সাময়িকীর প্রযোজ্য বিজ্ঞাপন হার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি) সংরক্ষণ ও হালনাগাদ করবে।

এতে আরও বলা হয়, নতুন হারের বাইরে বিশেষ ক্ষেত্রে বিজ্ঞাপন প্রকাশের শর্ত এবং বিদ্যমান বিজ্ঞাপন ও ক্রোড়পত্র নীতিমালার অন্যান্য বিধান আগের মতোই থাকবে।

নতুন পরিপত্র জারির ফলে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞাপন হার-সংক্রান্ত আগের পরিপত্র বাতিল বলে গণ্য হবে।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ এবং অর্থ বিভাগের চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ও ৯ আগস্টের সম্মতিপত্রের ভিত্তিতে এ পরিপত্র জারি করা হয়েছে।

সূত্র: বাসস

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
তিতুমীর কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন রাজধানীর তিতুমীর কলেজের সামনে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বনানী থ… ৫০ মিনিট আগে গোলাবর্ষণ-মিসাইল ছাড়া সেকেন্ডেই ধ্বংস পঞ্চাশের বেশি আকাশযান গোলাবর্ষণ কিংবা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ছাড়াই একসঙ্গে ৫১টি ড্রোন অকার্যকর করার দাবি করেছে তুরস্কের প্রতিরক্ষা প্র… ৫০ মিনিট আগে সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের… ৫৩ মিনিট আগে ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি… ৫৪ মিনিট আগে ৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন… ৫৫ মিনিট আগে বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ১ ঘণ্টা আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১৩ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৬ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৬ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৬ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৬ ঘণ্টা আগে