ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে ফেরার লোমহর্ষক ঘটনা
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
রাজনের অভিযোগ, নির্মাণপ্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে গত মে মাসে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সি তাকে রাশিয়ায় পাঠায়। কিন্তু সেখানে পৌঁছানোর পর তার পাসপোর্ট ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর তাকে রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়।
রাশিয়ার একটি প্রশিক্ষণশিবিরে তিন সপ্তাহ অস্ত্র চালানোসহ যুদ্ধের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার পর তাকে ইউক্রেনের সম্মুখসারিতে পাঠানো হয়। তার সঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া আরও ২৯ জনকেও যুদ্ধে মোতায়েন করা হয়েছিল।
রাজন জানান, যুদ্ধের প্রথম দিনেই ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় তাদের দলের ১৭ জন নিহত হন। পরে বিভিন্ন সময়ে আরো তিনজনের মৃত্যু হয়। সব মিলিয়ে তাদের দলের ৩০ জনের মধ্যে ২০ জন মারা গেছেন বলে পুলিশও তথ্য পেয়েছে।
চার দিনে হামাগুড়ি দিয়ে চার কিলোমিটার:
ইউক্রেনে সম্মুখসারিতে পাঠানোর দুই দিনের মাথায় ড্রোন হামলার শিকার হন রাজন হোসেন। এতে তার কোমর ও পা ক্ষতিগ্রস্ত হয়। তার ভাষ্য অনুযায়ী, কোমরের নিচের অংশ ও দুই পা অবশ হয়ে গিয়েছিল। সঙ্গে থাকা ওয়াকিটকির মাধ্যমে রুশ সেনাদের কাছে সাহায্য চাইলেও কেউ তাকে উদ্ধার করতে আসেনি।
কয়েক ঘণ্টা অপেক্ষার পর জীবন বাঁচাতে হাত ও বুকের ওপর ভর দিয়ে অবশ দুই পা টেনে সামনে এগোতে শুরু করেন ২১ বছর বয়সী এই তরুণ। এভাবে প্রায় চার দিনে চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রুশ সেনাশিবিরে পৌঁছান তিনি।
রাজন বলেন, ওই চার দিন তাকে না খেয়ে থাকতে হয়েছে। খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও পাননি।
কিন্তু এত কষ্টে শিবিরে পৌঁছেও স্বস্তি পাননি তিনি। তার ধারণা ছিল, আহত অবস্থায় ফিরে আসায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হবে। কিন্তু শিবিরে পৌঁছানোর পর কমান্ডার প্রথমেই তার অস্ত্র কোথায়, তা জানতে চান। হামলার স্থানে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম ফেলে আসার কথা জানালে তাকে মারধর করা হয়।
পরে একজন সেনা তাকে কমান্ডারের কাছ থেকে সরিয়ে শিবিরের অস্থায়ী হাসপাতালে নিয়ে যান।
তখন এক ব্যক্তি তাকে জানান, যুদ্ধক্ষেত্রে তাদের দলের আরো একজন বাংলাদেশি রয়েছেন, যিনি শিগগিরই মারা যাবেন। ওই ব্যক্তির মৃত্যুর পর রাজনকে অন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানানো হয়।
রাজন বলেন, ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি কীভাবে আগে থেকেই জানা গেল, তা জানতে চাইলে তাঁকে বলা হয়, তারা বিষয়টি জানেন। তখনই তার মনে হয়, যুদ্ধক্ষেত্রে তাঁদের টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে।
রাজনের অভিযোগ, ইউক্রেনীয় সেনারা কোন কোন স্থান থেকে তাদের ওপর হামলা করছেন, তা শনাক্ত করাই ছিল রুশ সেনাদের উদ্দেশ্য। হামলার স্থানগুলো শনাক্ত হওয়ার পর সেখানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ বাহিনী। এরপর সেনাদের পাঠানো হতো। আগে সেনা পাঠালে তারা নিহত হতে পারেন, এমনটা রুশ বাহিনী জানত বলেও তার দাবি।
পরে রাজনকে চিকিৎসার জন্য ইউক্রেন থেকে রাশিয়ায় নেওয়া হয়। সেখানকার একটি হাসপাতালে কয়েক সপ্তাহ চিকিৎসা নেওয়ার পর তিনি মস্কোয় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতালের একজন চিকিৎসক তাকে সহযোগিতা করেন। পরে দূতাবাসের সহায়তায় আগস্টের শেষ দিকে দেশে ফেরেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভুয়া পূজাম-প দেখিয়ে চাল উত্তোলন করে বিক্রি
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অন্তত ৫০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেঁপের দামে পতন: ক্রেতার স্বস্তি, দিশেহারা কৃষক-ব্যবসায়ী
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে নিহত ৫
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে রিসোর্টে আগুন, নিহত ১০
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাজারে নতুন ধাক্কা, বাড়ছে চালের দাম
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাথান বম আবার আলোচনায়
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিললো বস্তাবন্দি লাশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিশু হাসপাতালের কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজায় ৪ হাজার দফা যুদ্ধবিরতি লঙ্ঘন
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সরকারের কোনো সহায়তা পাই না, বাঁচার তাগিদে বাধ্য হয়েই নদীতে নামি‘
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












