দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দেশের তরুণ সমাজকে বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গতকাল জুমুয়াবার জাতীয় সংসদের এলডি হলে ফিউচার বাংলাদেশ আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে কেবল নিজেদের দক্ষতা ও ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধিতে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তরুণদের সোচ্চার হতে হবে।
দেশের ঐতিহাসিক আন্দোলন-সংগ্রামে তরুণদের নেতৃত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সামাজিক মর্যাদা, সমতা ও ইনসাফ প্রতিষ্ঠার আকাক্সক্ষা থেকেই তরুণেরা বারবার রাজপথে নেমেছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের বড় অংশই ছিলেন তরুণ। সেই আত্মত্যাগ ও আকাক্সক্ষাকে ধারণ করে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব এখন তরুণদের কাঁধেই।
উচ্চশিক্ষার জন্য বিদেশে গেলেও পড়ালেখা শেষে দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার হাল ধরার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অর্জিত জ্ঞান ও দক্ষতাকে দেশের অগ্রগতিতে কাজে লাগাতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক সহনশীলতার ওপর জোর দিয়ে তিনি বলেন, মতভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ। শুধু নিজের মত চাপিয়ে না দিয়ে অন্যের যুক্তি শোনার মানসিকতা তৈরি করাই যোগ্য নেতৃত্বের মূল লক্ষণ। তরুণদের সংসদীয় চর্চা ও নীতি-নির্ধারণী বিতর্ক সম্পর্কে বাস্তব ধারণা পেতে জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণেরও পরামর্শ দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রেফতার সাতজনের মধ্যে ৫ জনই সরকারি কর্মচারী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বুরকিনা ফাসোতে ‘নারী প্রদর্শনী’ বন্ধ করে চালু বিজ্ঞান প্রতিযোগিতা
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: দগ্ধ ৪ জনেরই মৃত্যু
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থানার অস্ত্রাগার থেকে পিস্তল-ম্যাগাজিন উধাও, তদন্তে কমিটি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরো ৫১৯
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বাংলাদেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার’
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নুরের মিসাইলে মগবাজার আর বাংলামোটর তছনছ -রাশেদ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক -অর্থমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাদ্য উৎপাদনে পরিমাণের চেয়ে গুণগত মান নিশ্চিত করতে হবে -কৃষিমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোগ্যতা অন্য বিষয়ে, তবু ইংরেজি-গণিত পড়ান ২০ হাজারের বেশি শিক্ষক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কুয়াশা আর শিশিরে শরতের ভোরে ধান গাছের পাতায় জমে আছে শিশিরবিন্দু। রাজশাহীর পাবা উপজেলার পারিলা ইউনিয়নের একটি এলাকার দৃশ্য এটি।
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)