চিনিকলগুলোতে যথাযথ পৃষ্ঠপোষকতা করলে চিনিতে শুধু স্বয়ংসম্পূর্ণতাই নয় রফতানির পাশাপাশি
চিনিকলগুলো থেকে বাণিজ্যিকভাবে ভিনেগার, জৈব দ্রাবক, হ্যান্ড স্যানিটাইজার সহ রাসায়নিক সামগ্রী সহ-উৎপাদক হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব।
কিন্তু এরশাদ থেকে বর্তমান সরকার সবাই করছে শুধু গাফলতি, শুধুই অবহেলা। এর অবসান দরকার।
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সম্পাদকীয়
(১)
জাতীয় সংসদের গত অধিবেশনে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির রাষ্ট্রায়ত্ত শিল্পখাতের বর্তমান অবস্থার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন তিনটি প্রধান করপোরেশনের মোট ৩১টি শিল্প প্রতিষ্ঠান বর্তমানে লোকসানে পরিচালিত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (ইঝঋওঈ) অধীনে ১৪টি। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (ইঈওঈ) অধীনে ১২টি এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (ইঝঊঈ) অধীনে ৫টি প্রতিষ্ঠান রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে সরকার। তাহলে তাদের ব্যর্থতার দায় কি সরকার নেবে না?
এখানে একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিল্প প্রতিষ্ঠান কি নিজে নিজেই লোকসানি হয়ে ওঠে, নাকি তাকে এমন একটি পরিবেশে পরিচালিত করা হয় যেখানে লোকসান অনিবার্য? আমরা যদি চিনি শিল্পের বর্তমান সংকটের দিকে দৃষ্টিপাত করি, তবে উত্তরটি অনেকটা স্পষ্ট হয়ে উঠবে। চিনি উৎপাদনের কাঁচামাল, শ্রম, কারখানা এবং বিনিয়োগ সবই আমাদের দেশীয়। উপরন্তু, দেশের অভ্যন্তরেই রয়েছে প্রায় ৫১ কোটি মানুষের এক বিশাল বাজার। তবে কেন এই সংকট?
(২)
বাংলাদেশের বাজারে চিনির যে বিপুল চাহিদা, সেটি আক্ষরিক অর্থে দখল করে নিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্রতি বছর চিনির চাহিদা প্রায় ১৮ লাখ মেট্রিক টন এবং এর মধ্যে কর্পোরেশনের ছাউনির নিচে থাকা ১৫টি চিনিকল থেকে উৎপাদন হয় মাত্র ৮০ হাজার মেট্রিক টন। বাকি ১৭ লাখ ২০ হাজার মেট্রিক টনের বিপুল চাহিদা মেটায় বেসরকারি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানগুলোর চিনি যেখানে রিফাইনারি থেকে সাদা চিনি সর্বোচ্চ ৬০-৭০ টাকা কেজি দরে বাজারে ছাড়তে পারছে, সেখানে সরকারি কলের চিনির উৎপাদন খরচই পড়ছে কেজিপ্রতি ২৫০-৩০০ টাকা।
বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর গড় চিনি আহরণের হার প্রায় ৬ শতাংশ। অর্থাৎ, দেশীয়ভাবে উৎপাদিত প্রতি ১০০ কেজি আখ থেকে গড়ে ছয় কেজি চিনি পাওয়া যায়-এসব চিনিকলের বার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী।
এর বিপরীতে, ব্রাজিলের মতো বড় রপ্তানিকারক দেশগুলোতে আখ তুলনামূলকভাবে মোটা ও রসসমৃদ্ধ। ব্রাজিলে আখ থেকে চিনি আহরণের হার প্রায় ১৪ শতাংশ, অস্ট্রেলিয়ায় ১২ শতাংশ এবং ভারতে ৯ থেকে ১০ দশমিক ৫ শতাংশের মধ্যে।
বছরের পর বছর ধরে লোকসানের ঘানি কাঁধে বয়ে বেড়াচ্ছে আমাদের একসময়ের সম্ভাবনার চিনিকলগুলো। যেখানে বছরের পর বছর দেশে চিনির ব্যবহার বাড়ছে, সেখানে চিনিকলগুলোকে আধুনিকায়নের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
(৩)
চিনির পাশাপাশি চিনিকলগুলো থেকে বাণিজ্যিকভাবে ভিনেগার, জৈব দ্রাবক, হ্যান্ড স্যানিটাইজার সহ রাসায়নিক সামগ্রী সহ-উৎপাদ হিসেবে প্রচুর পরিমাণে পাওয়া সম্ভব। আখ মাড়াইয়ের পর সেখানের অবশিষ্টাংশ থেকে তৈরি করা সম্ভব জৈব সার। বাংলাদেশের একটি চিনিকল বাদে বাকি একটিকেও লাভজনক করার জন্য পণ্যের বহুমুখীকরণের উপর জোর দেওয়া হয়নি।
প্রতিটি চিনিকলের আয়ত্ত্বে রয়েছে বিপুল পরিমাণ জমি এবং দুর্বল অবকাঠামো। একই ছাতার নিচে থাকা সব চিনিকল এবং এদের স্থাপনায় জমি আছে ১৯,০৮৯ একরের কাছাকাছি। জমি, অবকাঠামো এবং আনুষঙ্গিক হিসেব করলে মোট সম্পদ ২৫ হাজার কোটি টাকার মতো। তাই সম্পদ এবং অবকাঠামোর সুষ্ঠু ব্যবস্থাপনা জরুরি, ভোক্তাদের প্রয়োজন বিবেচনা করে পণ্যের আধুনিকায়ন এবং শিল্পকে ঢেলে সাজাতে না পারলে দেনার দায়েই ভেঙে পড়তে যাচ্ছে পুরো খাত।
অবকাঠামোগুলোকে আধুনিকায়ন এবং শক্তিশালী করে চিনিকলের দুর্বলতা চিহ্নিত করা জরুরি এবং এর মাধ্যমে সবার আগে কমিয়ে আনা দরকার উৎপাদন খরচ। সাময়িকভাবে বাঁচিয়ে রাখতে চিনিকলের দরকার কম খরচে উচ্চফলনশীল জাতের আখ, দরকার উৎপাদন প্রক্রিয়া নিয়ে গবেষণা এবং পণ্যের বহুমুখীকরণ। বাংলাদেশের চিনিকলের সুদিন ফিরিয়ে আনতে হলে এসবের পাশাপাশি দরকার প্রতিটি চিনিকলের একটি দক্ষ প্রশাসন এবং সকল অর্থনৈতিক কাজে স্বচ্ছতা।
(৪)
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান-মান মুবারক অনুভব করা, মর্যাদা-মর্তবা মুবারক জানা, দয়া-ইহসান মুবারক উপলব্ধি করা, ফয়েজ-তাওয়াজ্জুহ ও নেক ছোহবত মুবারক হাছিল করা সর্বোপরি উনার নেক ছায়াতলে উপনীত হওয়া বর্তমান যামানায় সব নারীদের জন্য ফরয।
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিউনিসিয়া এবং পেরু, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনলেও বাংলাদেশ কেনো সক্ষম হচ্ছে না।
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত সিবত্বতু রসূলিল্লাহ আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাবেক সরকার নারিকেল দ্বীপে পর্যটক বন্ধ করে- দেশে নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, জীবন জীবিকার অধিকার চরমভাবে ক্ষুন্ন করেছে।
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: পারিবারিক বন্ধন ধ্বংস, পর্নোগ্রাফির রাজত্ব এবং ইসলামী মূল্যবোধের গুরুত্ব।
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে মানসিক রোগীর সংখ্যা প্রায় ১০ কোটি। বিপরীতে স্বাস্থ্য বাজেটের মাত্র ০.২৫% ব্যয় হচ্ছে মানসিক চিকিৎসায়। রয়েছে মানসিক বিশেষজ্ঞ ও দক্ষ জনবল সঙ্কট।
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ব্যাপকভাবে বাড়ছে সাইবার নিরাপত্তা ঝুঁকি ও হয়রানী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“সর্বশক্তিমান মহান আল্লাহ পাক উনার প্রতি আস্থা ও বিশ্বাসই হবে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীর মূল ভিত্তি- এই অনুচ্ছেদ পূনর্বহালের প্রতিশ্রুতির সাথে চতুর্থ শ্রেণী থেকে খেলাধূলা এবং সংস্কৃতির নামে হারাম নাচ-গান বাজনার ইত্যাদি বাধ্য করার ঘোষণা চরম সাংঘর্ষিক।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৮৭ হাজার থেকে শিক্ষা খাতে বাজেট বেড়ে ১ লাখ সাড়ে ৩৬ হাজার কোটি টাকা কিন্তু গবেষণায় বরাদ্দ কতটুকু?
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আত তাসিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস। সুবহানাল্লাহ!
০৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা, ইসরাইল আর ফ্রান্সের ষড়যন্ত্রে- মুসলিম দেশ ইথিওপিয়ায় চলছে মর্মান্তিক গৃহযুদ্ধ আর ভয়াবহ দুর্ভিক্ষ।
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












