সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
মন্তব্য কলাম

"" পত্রিকা পর্যালোচনা"" সপ্তাহে ৩ দিন সংহতি সমাবেশ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান হামাসের ১ আগস্ট ২০২৫, আল জাজিরা

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, সকাল ৬:৩৬ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৫৮
"" পত্রিকা পর্যালোচনা"" সপ্তাহে ৩ দিন সংহতি সমাবেশ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান হামাসের ১ আগস্ট ২০২৫, আল জাজিরা

সপ্তাহে ৩ দিন সংহতি সমাবেশ করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গত জুমুয়াবার (১ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, অবরুদ্ধ গাজায় ইসরাইলি আগ্রাসন ও কৃত্রিম দুর্ভিক্ষ বন্ধ না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের জুমুয়া, শনি ও রোববারে সংহতি সমাবেশ বাড়ানোর আহ্বান জানিয়েছে হামাস।
সংগঠনটি আরো বলেন, আমাদের সম্প্রদায় এখনো গাজায় জাতিগত নিধনের শিকার। সেখানে শত্রুবাহিনী ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এর মাধ্যমে তারা আমাদের দৃঢ়তাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে।
হামাস জানিয়েছে, ইসরাইল যদি গাজায় ত্রাণ পৌঁছাতে কোনো বাধা না দেয় এবং গাজায় দুর্ভিক্ষের অবসান ঘটায়, তাহলে আমরা যেকোনো সময় আলোচনায় বসার জন্য প্রস্তুত।
এ সময় গাজার দুর্ভিক্ষ ও অনাহার অবস্থা অসহনীয় পর্যায়ে পৌঁছে গেছে বলেও জানায় সংগঠনটি।
প্রতিরোধ সংগঠনটি জানায়, ইসরাইল যদি গাজায় অনাহার অবস্থা চালিয়ে যেতে থাকে, তাহলে তাদের সাথে আলোচনার টেবিলে বসা অনর্থক। দুই মিলিয়নের বেশি ফিলিস্তিনির জীবনকে হুমকির মুখে রেখে আলোচনার টেবিলে বসা যায় না।
এ সময় তারা আন্তর্জাতিক সম্প্রদায়সহ সকল পক্ষকে ইসরাইলি আগ্রাসন বন্ধ এবং দুর্ভিক্ষের নিঃশর্ত অবসানে অবিলম্বের কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।
কিন্তু গভীর পরিতাপের বিষয়- ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ তো দূরের কথা; গাজাবাসীর সহমর্মিতামূলক পদক্ষেপও কোন মুসলিম দেশ নিচ্ছে না।
এমনকি প্রতিদিন, প্রতি ঘন্টায় গাজাবাসীর করুণ আর্তনাদের যে খবর গণমাধ্যমে প্রচারিত হচ্ছে তাতেও মুসলমানদের অন্তরে করুণার উদ্রেক হচ্ছে না।
অথচ মুসলমান নাচ-গান, সিনেমা, খেলা নিয়ে উন্মাদ। মুসলমানের অন্তরে যেন মোহর পড়ে গেছে। নচেৎ এত মর্মস্পর্শী খবর প্রকাশের পরও মুসলমান কি করে
নিষ্ক্রিয় থাকতে পারে?
নিশ্চুপ থাকতে পারে?
নিরব থাকতে পারে?
নিথর থাকতে পারে?

গাজায় প্রবেশের পর লুট হচ্ছে ত্রাণের ট্রাক
১ আগস্ট ২০২৫, আনাদোলু এজেন্সি

গত মাসের শেষ দিকে ইসরাইল ১০৪টি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতরে প্রবেশের অনুমতি দিয়েছে। তবে সেগুলোর বেশিরভাগই লুটপাটের শিকার হয়েছে। গাজা সরকারের মিডিয়া অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাদের দাবি,
ইসরাইলই এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা ইচ্ছাকৃতভাবেই এটি করছে। ইসরাইলের এ কৌশল গাজায় কাঠামোবদ্ধভাবে সৃষ্ট বিশৃঙ্খলা ও ক্ষুধানীতিরই অংশ। খবর আনাদোলু এজেন্সির।
তারা অভিযোগ করে, ইসরাইলের মূল উদ্দেশ্য হলো- মানবিক সহায়তা কার্যক্রম ধ্বংস করে দেওয়া এবং বেসামরিক জনগণের কাছে ত্রাণ না পৌঁছাতে দেওয়া। বিবৃতিতে আরও জানানো হয়, গাজায় স্বাস্থ্য, খাদ্য ও সেবা খাতের ন্যূনতম চাহিদা পূরণে প্রতিদিন কমপক্ষে ৬০০টি ত্রাণ ও জ্বালানিবাহী ট্রাক প্রয়োজন।

বিশ্বজুড়ে যা দুর্ঘটনা, গাজায় তা নিয়মিত ঘটছে!
২৬ জুলাই ২০২৫, আল জাজিরা

বিশ্বের বিভিন্ন প্রান্তে যেসব ঘটনা ‘দুর্ঘটনা’ হিসেবে পরিচিত, গাজায় সেগুলো ঘটছে প্রতিদিন, ঘন ঘন এবং নিরবচ্ছিন্নভাবে। বিমান হামলায় পরিবারের সব সদস্য একসঙ্গে নিহত হওয়া, স্কুলে বোমা পড়া, হাসপাতালের রোগী ও চিকিৎসক একসাথে মারা যাওয়া, শিশুদের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া- এসব পৃথিবীর অন্য যেকোনো জায়গায় বড়সড় মানবিক বিপর্যয় বলে ধরা হয়। অথচ গাজায় এসব এখন নিত্যদিনের চিত্র।
একটি রাষ্ট্র কিংবা সমাজে যদি হঠাৎ একটি বাড়ি ধসে পড়ে এবং তাতে ১০-১৫ জন নিহত হয়, সেটি জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে দুর্ঘটনা হিসেবে উঠে আসে। সবার সহানুভূতি জাগে, উদ্ধারকাজ শুরু হয়, তদন্ত কমিটি গঠিত হয়।
কিন্তু গাজায় প্রতিদিন শত শত মানুষ মরছে- কেউ ধ্বংস হওয়া বাড়ির নিচে, কেউ হাসপাতাল লক্ষ্য করে চালানো হামলায়, কেউবা খাবারের লাইনে দাঁড়িয়ে গুলি খেয়ে। এসব মৃত্যু এখন যেন একেবারে সাধারণ হয়ে গেছে। মানবতা চোখ বুঁজে ফেলেছে। বিশ্বের অনেক বড় দেশ আর মানবাধিকারের মুখপাত্ররাও মুখে কুলুপ এঁটেছে।
পৃথিবীর অন্যত্র যেসব ঘটনা ‘খবর’ হয়, গাজায় সেসব ঘটে ‘নিয়মিত’। আর তাই বিশ্ব গণমাধ্যমও অনেক সময় সেগুলো গুরুত্ব দিয়ে দেখায় না। যেন গাজার মানুষের জীবন তুচ্ছ, তাদের মৃত্যু একেবারে অভ্যস্ত হয়ে গেছে সবাই। একদিনে ৪০-৫০ জন শিশু মারা গেলে তা হয়তো এক লাইন খবর হয়, অথচ অন্যত্র এমন হলে রাষ্ট্রীয় শোক পালিত হতো।
এই অবস্থা শুধু দুঃখজনক নয়, এটা সভ্যতার ব্যর্থতা। যে বিশ্ব মানবাধিকার আর ন্যায়বিচারের কথা বলে, সে বিশ্ব গাজার মানুষদের ন্যূনতম সুরক্ষা দিতে পারছে না। তারা শুধু অস্ত্রের শব্দে ভয়ে কাঁপছে না, ক্ষুধার জ্বালায়ও ছটফট করছে। পানি, বিদ্যুৎ, ওষুধ- সব কিছু প্রায় বন্ধ। চিকিৎসকরা হাতে পঁচে যাওয়া রোগীর পা কেটে ফেলে দিচ্ছেন, কারণ ওষুধ নেই। একসময় যে রোগে মানুষ সহজেই বেঁচে যেত, এখন গাজায় তা নিশ্চিত মৃত্যু।
এই দুর্দশা যদি অন্য কোথাও হতো, তাহলে সেটিকে আমরা ‘বিপর্যয়’ বলতাম। কিন্তু গাজায় এই বিপর্যয় এখন যেন ‘চলমান বাস্তবতা’। আন্তর্জাতিক সম্প্রদায় বারবার উদ্বেগ জানায়, কিছু ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বিবৃতি দেয়, তারপর আবার চুপচাপ হয়ে যায়।
গাজা আজ মানবতার চূড়ান্ত পরীক্ষা। এই পৃথিবীতে যারা নিজেদের মানুষ বলে দাবি করে, যারা সভ্যতার, সহমর্মিতার, ও ন্যায়ের কথা বলে, তাদের উচিত চোখ মেলে গাজার দিকে তাকানো। কারণ সেখানে যা ঘটছে, তা আর দুর্ঘটনা নয়- তা মার্কিন-ইসরায়েল পরিচালিত এক পরিকল্পিত ধ্বংসযজ্ঞ।

যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে-আজ কি খাবার জুটবে?
অনলাইন ডেস্ক, প্রকাশিত: ১৫:৩৭, ২ আগস্ট ২০২৫

গাজা উপত্যকার এক তাবুতে প্রতিদিন ঘুম ভাঙে আবির ও ফাদি সোভ দম্পতির। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তারা ভাবেন-আজ কীভাবে খাবার জোগাড় করবেন নিজেদের ও ছোট ছয় সন্তানের জন্য?
তাদের হাতে মাত্র তিনটি উপায়: হয়তো কোনো দাতব্য রান্নাঘর খোলা থাকবে; হয়তো ভিড় ঠেলে সাহায্যের ট্রাক থেকে কিছু আটা পাওয়া যাবে; না হলে শেষ ভরসা-ভিক্ষা। তিনটিতেই ব্যর্থ হলে, সেদিন আর কিছু খাওয়া হয় না। এখন এমনটাই হচ্ছে প্রায় প্রতিদিন।
গাজা শহরের পাশের একটি শরণার্থী ক্যাম্পে বাস করে সোভ পরিবার, যারা বহুবার স্থানচ্যুত হয়েছে। তাদের মতো হাজারো পরিবার আজ ক্ষুধা, গরম আর অনিশ্চয়তার সঙ্গে লড়ছে।
২২ মাস ধরে চলা যুদ্ধের প্রেক্ষাপটে মানবিক সহায়তায় বিধিনিষেধ, অবরোধ এবং নিরাপত্তাহীনতার কারণে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, বর্তমানে “সবচেয়ে খারাপ দুর্ভিক্ষ পরিস্থিতি” সেখানে বাস্তবে ঘটছে।
ইসরায়েল মার্চে প্রায় আড়াই মাস খাদ্য ও সাহায্য বন্ধ রেখেছিল, হামাসের কাছে জিম্মিদের মুক্তির দাবিতে। মে মাসে সহায়তা কিছুটা চালু হলেও তা প্রয়োজনের তুলনায় খুব কম।
মিষ্টি পানির অভাবে আবির প্রতিদিন সাগর থেকে পানি আনেন। তাতে সন্তানদের গোসল করান ধাতব বেসিনে দাঁড় করিয়ে। লবণজলে ৯ মাস বয়সী হালার চোখ জ্বলে, কাঁদে-বাকিরা মুখ বুজে সহ্য করে।
আগের দিনের কিছু না থাকলে আবির বের হন ভিক্ষা করতে। কখনও কেউ এক বাটি পাতলা ডাল দেন, কখনও কিছুই মেলে না। ভাগ্য ভালো হলে ডাল গুঁড়া করে পানিতে মিশিয়ে ছোট সন্তানদের খাওয়ান।
ফাদি সকাল থেকে অপেক্ষা করেন কাছের রান্নাঘরে, কিন্তু বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হয়। একসময় তিনি ট্রাক থেকে খাবার সংগ্রহে যেতেন, কিন্তু সম্প্রতি সেখানে গুলি লেগে তার পায়ে আঘাত হয়। এখন আর যেতে পারেন না।
বড় তিন সন্তান- ইউসুফ, মোহাম্মদ ও মালাক-জেরিকেন নিয়ে বের হয় মিষ্টি পানি আনতে। ভারে কাঁধে, পিঠে বা মাটিতে টেনে আনে তারা সেই বোঝা।
আবির বা তার ছেলে ইউসুফ সাহায্যের ট্রাকের আশায় যান জিকিম এলাকায়। ভিড়ে পিছিয়ে পড়েন, তবে কেউ কেউ দয়া করে কিছু আটা দিয়ে দেন। এইভাবে অল্প যা মেলে, তা দিয়েই দিন চলে।
দুপুরে গরমে শিশুদের ঘুমিয়ে রাখতে চান তারা-তাতে কম শক্তি ক্ষয় হয়, কম খিদে পায়।
বিকেলে ছেলেমেয়েরা ঘুরে বেড়ায় ধ্বংসস্তূপ আর আবর্জনায়-খুঁজে ফেরে কাঠ, কাগজ বা যেকোনো কিছু যা দিয়ে আগুন জ্বালানো যায়। পুরোনো এক পাত্র খুঁজে পেয়েছিল একদিন-এটাই এখন তাদের রান্নার হাঁড়ি।
সব মিলিয়ে, যদি খাবার, পানি ও জ্বালানি তিনটিই মেলে, তবে পাতলা ডালের ঝোল রান্না হয়। না হলে না খেয়ে ঘুমিয়ে পড়ে সবাই।
“আমি খুবই ক্লান্ত। আর পারছি না। যদি যুদ্ধ এভাবে চলতেই থাকে, নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভাবছি,” বলেন আবির।
এই পরিবারটির জীবন যেন গোটা গাজার প্রতিচ্ছবি। যেখানে প্রতিটি দিন শুরু হয় একটাই প্রশ্ন দিয়ে-আজ কি খাবার জুটবে?

খাবারের খোঁজে ৫ ঘন্টার পথ পাড়ি: চোখে গুলি ফিলিস্তিনি কিশোর
আল জাজিরা, ০৪ আগস্ট ২০২৫

গাজায় যুক্তরাষ্ট্র এবং ইসরাইল সমর্থিত বিতর্কিত জিএইচএফ ত্রাণ শিবিরের কাছে চোখে গুলি লেগেছে ১৫ বছরের এক কিশোরের। ইসরাইলি বাহিনী তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার বাম চোখে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর আল জাজিরার।
১৫ বছর বয়সী কিশোর আবদুল রহমান আবু জাজার তার পরিবারের জন্য খাবারে সন্ধানে বের হয়েছিল। তার বাঁ চোখে গুলি করে ইসরাইলি সেনারা। ঘটনাটি ঘটেছে ফিলিস্তিনের গাজা নগরীতে।
হাসপাতালের বিছানায় শুয়ে জাজার জানায়, ‘গুলি লাগার পরেও ইসরাইলি সেনারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। তখন সে ভেবেছিল এই বুঝি শেষ। মৃত্যু সন্নিকটে। ’
জাজার বলেন, আমার পরিবারের জন্য খাওয়ার মতো কিছু না থাকায় রাত প্রায় দুইটার দিকে প্রথমবারের মতো ওই ত্রাণ কেন্দ্রে যাই। অনেক ভিড়ের মধ্যে গাজা নগরীর আল-মুনতাজাহ পার্কের ওই কেন্দ্রে পৌঁছাতে তার প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগেছিল।
ওই কিশোর আরো জানায়, ‘আমরা দৌড়াচ্ছিলাম, ঠিক তখনই তারা আমাদের দিকে গুলি চালাতে শুরু করে। আমি আরো তিনজনের সাথে ছিলাম; তাদের মধ্যে তিনজন আহত হয়। আমরা দৌড়াতে শুরু করার সাথে সাথেই তারা গুলি চালাতে শুরু করে।
জাজার আরো জানায়, ‘গুলি লাগার পর আমার শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো কিছু অনুভব করলাম। আমি মাটিতে লুটিয়ে পড়লাম।

প্রতি ২০ মিনিটে এক শিশুর মৃত্যু: গাজায় নরক বাস্তবতায় কাঁদছে ইউনিসেফ
২০২৫-০৫-৩১, সকালের আলো

ইসরায়েলি হামলায় মৃত্যু যেন গাজার শিশুদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। জাতিসংঘের শিশু অধিকার সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজার ভূখ-ে এখন গড়ে প্রতি ২০ মিনিটে একটি শিশুর প্রাণ যাচ্ছে ইসরায়েলি হামলায়। শুক্রবার (৩০ মে) এক্সে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, চলমান যুদ্ধে ৫০ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে।
শুধু বোমা নয়, খাবারের আশায় লাইনে দাঁড়িয়েও নিরাপদ নয় গাজার শিশু ও বয়স্করা। শুক্রবার একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে জনতার ভিড়ে গুলিবর্ষণ করে ইসরায়েলি সেনারা। এতে আহত হন অন্তত ২০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির সময় কেউ হাতে ছিল না অস্ত্র, ছিল শুধু শূন্য থলে আর অনাহারের ক্লান্ত চোখ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রে যাওয়ার সময় জনতার ওপর নির্বিচারে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়- বরং গাজার বাস্তবতা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, শুধুমাত্র শুক্রবারের ইসরায়েলি অভিযানে ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
বিশ্লেষকরা বলছেন, গাজার পরিস্থিতি এখন আর শুধু যুদ্ধ নয়, এটি একটি মানবিক বিপর্যয়। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো পরিস্থিতিকে ‘নজিরবিহীন নিষ্ঠুরতা’ হিসেবে বর্ণনা করছে।

গাজায় ‘পরিকল্পিতভাবে অনাহারে রাখার নিষ্ঠুর কৌশল’ বন্ধে বিশ্ব বিবেককে জাগাতে হামাসের আহ্বান
২৯ জুন ২০২৫, জনকন্ঠ

ইসরায়েলের দীর্ঘদিনের অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় ভয়াবহ খাদ্যসংকটের মধ্যে এবার ‘পরিকল্পিতভাবে অনাহারে রাখার নিষ্ঠুর কৌশল’ এর বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এক আবেগঘন বিবৃতিতে সংগঠনটি গাজার শিশু ও সাধারণ মানুষের প্রতি চালানো মানবতাবিরোধী নিষ্ঠুরতার বিরুদ্ধে অবিলম্বে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
হামাস বলেছে, মার্চ মাসের শুরু থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার গাজায় এমন এক অবরোধ আরোপ করেছে, যা পরিকল্পিতভাবে মানুষের খাবার ও ওষুধের পথ বন্ধ করে দিয়েছে। নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা দিয়ে হামাস বলেছে, যিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওয়ারেন্টভুক্ত আসামি, তার নেতৃত্বেই গাজার লাখো মানুষের জীবনের সঙ্গে এমন নিষ্ঠুর খেলা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, গাজার শিশুদের ওপর চালানো এই ‘নৃশংস অপরাধ’ যেখানে অনাহারে মৃত্যু, নির্বিচারে বোমা হামলা এবং গণহত্যা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে তা শুধু মানবিক নীতিমালার নয়, বরং গোটা সভ্যতার বিবেকের বিরুদ্ধে লঙ্ঘন।
হামাসের ভাষায়, ইসরায়েল এসব ভয়ংকর অপরাধ করছে জেনে-বুঝেই, কারণ তারা বিশ্বাস করে, কোনো আন্তর্জাতিক জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না।
এই অবস্থায় হামাস বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এখন নীরব থাকার সময় নয়। গাজার শিশুদের কান্না, মায়েদের শোক আর অনাহারে জর্জর মানুষের অসহায়তা বিশ্বকে আর উপেক্ষা করা চলবে না। এই ‘চলমান অনাহারের অপরাধ’ রুখতে অবিলম্বে মানবিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
গাজায় চলমান মানবিক সংকটের বিষয়টি নিয়ে জাতিসংঘসহ বহু আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করলেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন ঘটেনি। হামাসের এই বিবৃতি সেই চাপ আরও বাড়ালো, যার মাধ্যমে বিশ্বকে আরেকবার চোখ মেলাতে বাধ্য করা হলো গাজার অসহায় বাস্তবতার দিকে। (ইনশাল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালিউর রহমান আরিফ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না।  গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব) ১ ঘণ্টা আগে বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্… ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয। মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়… ৯ নভেম্বর, ২০২৬ বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু… ৭ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব) বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা… ৪ নভেম্বর, ২০২৬ সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব) সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক… ৩ নভেম্বর, ২০২৬ বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা … ২ নভেম্বর, ২০২৬ মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে। আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে… ১ নভেম্বর, ২০২৬ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে- গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা… ৩১ অক্টোবর, ২০২৬ সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা… ২৮ অক্টোবর, ২০২৬ বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে। গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ… ২৭ অক্টোবর, ২০২৬ কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা। রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে… ২৬ অক্টোবর, ২০২৬