জাহাজ কমিয়ে জট কমানোর চেষ্টা বন্দরের!
-‘ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হবে?’
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার জট তীব্র থেকে তীব্রতর হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) আগের তুলনায় সম্প্রতি বন্দরে চলাচলের জন্য অনুমোদিত কনটেইনারবাহী জাহাজের সংখ্যা বেড়েছে উল্লেখ করে বলে, তারা এখন জট কমাতে জাহাজের সংখ্যা কমানোর কথা ভাবছে।
শিপিং এজেন্টরা এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তাদের যুক্তি- অনুমোদিত জাহাজের বর্তমান সংখ্যা কমানো হলে দেশের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে।
গত ২০ জুলাই বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিএসএএ) নেতাদের সঙ্গে বৈঠক করে বন্দর কর্তৃপক্ষ অনুমোদিত জাহাজের সংখ্যা অন্তত ১৫-তে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয়। গত ২৭ জুলাইয়ের মধ্যে এসব জাহাজের তালিকা ছয় সদস্যের তদন্ত কমিটির কাছে জমা দিতেও বলা হয়।
সমিতি সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে ব্যর্থ হওয়ায় বন্দর কর্তৃপক্ষ গত মঙ্গলবার সমিতির চেয়ারম্যানকে চিঠি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তালিকা জমা দেওয়ার অনুরোধ জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দর কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, চলতি বছরের শুরুতে ৯৬টি জাহাজের অনুমোদন দেওয়া হয়েছিল। তখন অপেক্ষার সময় ও অপেক্ষমাণ জাহাজের সংখ্যাও কম ছিল।
'কিন্তু পরে বিভিন্ন কারণে অস্থায়ী ভিত্তিতে আরও জাহাজ নোঙরের অনুমোদন দেওয়া হয়। ফলে সংখ্যা বেড়ে হয় ১১৮। এটি জট সৃষ্টি করেছে। নোঙ্গরের সময় আরও বাড়িয়ে দিয়েছে। '
সম্প্রতি সিপিএ চেয়ারম্যানকে লেখা চিঠিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ দেয়ার আগে এক মাস পর্যবেক্ষণ করার আহ¦ান জানিয়েছেন সমিতির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ।
চিঠিতে তিনি উল্লেখ করেন, 'তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আমদানি-রপ্তানি বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। এটি শেষ পর্যন্ত দেশের বাজারে প্রান্তিক ক্রেতাদের ওপর প্রভাব ফেলতে পারে। '
তিনি জানান, রপ্তানি কনটেইনারের জন্য চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল ও নিউমুরিং কনটেইনার টার্মিনালে প্রি-স্ট্যাকিং সুবিধার ব্যবস্থা করতে বন্দর কর্তৃপক্ষের প্রতি আহ¦ান জানিয়েছেন। এটি কনটেইনার উঠানামার সংখ্যা বাড়াবে। জাহাজের দেরি হওয়া বা জাহাজীকরণ বাতিল হওয়া এড়াতে সহায়তা করবে বলে তিনি বিশ্বাস করেন।
তিনি বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রশ্ন রাখেন, 'মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলতে হবে?'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)