মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
, ২৭ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৩ জুলাই, ২০২৬ খ্রি:, ২৯ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
প্রশাসনে আবারও বড় ধরনের রদবদলের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সচিব পদে পরিবর্তন আনার বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা শেষ হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। চলতি সপ্তাহের না হলে যেকোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। পদোন্নতি, বদলি, অবসর এবং চুক্তিভিত্তিক নিয়োগ-এই চারটি প্রক্রিয়ার সমন্বয়ে একযোগে ৬ থেকে ১০টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব পর্যায়ে পরিবর্তন আসতে পারে। প্রশাসনের শীর্ষ পর্যায়ে আরও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে সরকার কিছু গুরুত্বপূর্ণ পদে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে যেসব সচিবের চাকরির মেয়াদ বা চুক্তির মেয়াদ শেষের পথে, তাদের স্থলে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার প্রস্তুতিও প্রায় সম্পন্ন হয়েছে। প্রশাসনের বর্তমান কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করতে সততা, দক্ষতা এবং প্রশাসনিক অভিজ্ঞতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কর্মদক্ষ ও গ্রহণযোগ্য কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে, প্রশাসনে মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব পদে বড় ধরনের পরিবর্তন আসছে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিসকে সরিয়ে একই ব্যাচের কর্মকর্তাকে নিয়োগ দেয়া এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পরিবর্তন করে নতুন সচিব নিয়োগ দেয়ার প্রস্তুতি শেষ কারা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে গেছে, বর্তমানে ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত মোট ৮৪ জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার মধ্যে ১০ জন বর্তমানে কোনো দপ্তরের দায়িত্বে নেই। তাদের মধ্যে নয়জনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর। বাংলাদেশেররে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিএনপি নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখনো পর্যন্ত সচিব নিয়োগ হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিনবাজার ও মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)