আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বন্যা, ঝড়ের প্রাণ বাঁচাতে স্থানীয় মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটেন। কিন্তু আশ্রয়কেন্দ্রে গিয়েও এক নতুন বিপদের সম্মুখীন হন নারী ও শিশুরা।
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের পরিচালক (গবেষণা ও প্রকাশনা) মোহাম্মদ শাহজাহানের এক গবেষণায় দুর্যোগকালীন নারী ও শিশু নিপীড়নের এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
জার্নাল অব ক্লিনিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি রিসার্চে ২০২৩ সালে প্রকাশিত গবেষণা প্রবন্ধটি নতুন করে আলোচনায় এসেছে ভারী বর্ষণে বন্যা ও পাহাড়ধসের চলতি বিপর্যয়ে মানুষ আবার আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হওয়ার কারণে। নিপীড়নের পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশ অবশ্য আশ্রয়শিবিরগুলোয় বিশেষ নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ৩৮৫ জন বাসিন্দার সাক্ষাৎকারের ভিত্তিতে পরিচালিত মিশ্র পদ্ধতির গবেষণাটিতে দুর্যোগ ও অপরাধের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণার তথ্যমতে, দুর্যোগকালে অপরাধের সবচেয়ে বড় শিকার হন নারীরা। মোট ভুক্তভোগীর ৫১.২৩ শতাংশ নারী, ২৪.৩০ শতাংশ শিশু এবং ১৯.৬৫ শতাংশ প্রবীণ নাগরিক। সে তুলনায় পুরুষ ভুক্তভোগীর হার মাত্র ৪.৮২ শতাংশ। দুর্যোগ চলাকালীন সংঘটিত অপরাধের চিত্রে দেখা যায়, ৫৯.২০ শতাংশ অপরাধই নারী ও শিশুদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত।
এ ছাড়া দুর্যোগ-পরবর্তী সময়ে ৪২.৫২ শতাংশ ক্ষেত্রে যৌন হয়রানির ঘটনা ঘটে বলে গবেষণায় চিহ্নিত করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, দুর্যোগ চলাকালীন ৯৮.৩২ শতাংশ ক্ষেত্রে চুরির ঘটনা (পারিবারিক জিনিসপত্র, মাছ, গাছ ইত্যাদি) ঘটে এবং ৮৬.৩৭ শতাংশ ক্ষেত্রে প্রতিবেশীর সম্পদ দখলের ঘটনা ঘটে। দুর্যোগ-পরবর্তী সময়ে ৯৮.২৪ শতাংশ ক্ষেত্রে ত্রাণের নামে প্রতারণা ও অব্যবস্থাপনা এবং ৮৯.৩৬ শতাংশ ক্ষেত্রে চুরি ও ঝগড়াঝাঁটির সৃষ্টি হয়। এই অপরাধগুলোর বড় অংশই করে থাকে স্থানীয় অধিবাসীরা (৮৬.০৩%)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)