তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
, ২৮ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৪ জুলাই, ২০২৬ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ‘পিওরলি’ (পুরোপুরি) আমলাতান্ত্রিক অব্যবস্থা হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেছেন, রাজনীতিবিদেরা এ ব্যবস্থার মাধ্যমে নিজেদের ওপর নিজেরাই অনাস্থা প্রকাশ করছেন, যা মোটেও ভালো কথা নয়।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ^বিদ্যালয়ে এক বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ ফরাসউদ্দিন।
মোহাম্মদ ফরাসউদ্দিন মনে করেন, নির্বাচনব্যবস্থার সংস্কারসহ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থা করা গেলে অবস্থার অনেকটা উন্নতি হবে।
বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচন কেবল সংসদ সদস্যদের ইচ্ছার ওপর নির্ভরশীল বলে উল্লেখ করেন মোহাম্মদ ফরাসউদ্দিন। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তিনি একটি বৃহৎ ‘ইলেকটোরাল কলেজ’ গঠনের প্রস্তাব দেন। সেখানে সংসদ সদস্যদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন অথরিটির প্রতিনিধি, সিটি করপোরেশনের মেয়র-কমিশনার, জেলা-উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিরাও থাকবেন। তার মতে, এতে রাষ্ট্রপতি পদের মর্যাদা ও ভারসাম্যমূলক ক্ষমতা বাড়বে।
সব সাংবিধানিক পদে নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে থাকা উচিত বলে মত দেন মোহাম্মদ ফরাসউদ্দিন। তবে নিয়োগের আগে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে পরামর্শের শর্ত দেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া চলবে ১ অক্টোবর পর্যন্ত
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ পানিতে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ -স্পিকার
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুস্বাদু আপেল বরই ঝুলছে গাছে থোকায় থোকায়
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)