মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
বাড়ছে লোকবল ও ল্যাব :

নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ

আন নাফে’ প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, সকাল ৫:৫১

নিজস্ব সংবাদদাতা:
দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বহুমুখী কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। শাক-সবজি, চাল, ডিম, দুধ, মাছ, গোশতসহ সব ধরনের খাদ্যের গুণগত মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে বাড়ানো হচ্ছে জনবল, স্থাপন করা হচ্ছে আধুনিক পরীক্ষাগার (ল্যাব) এবং হালনাগাদ করা হচ্ছে খাদ্য নিরাপত্তার মানদ-। একই সঙ্গে খাদ্য পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি মূল্যায়ন, গবেষণা, জনসচেতনতা এবং আইন প্রয়োগের কার্যক্রমও জোরদার করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারে দেশের প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিদ্যমান আইনের আওতায় বিভিন্ন সংস্থার নির্ধারিত খাদ্যের গুণগত মান ও নির্দেশিকাকে নিরাপত্তার সর্বোচ্চ মানে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব খাদ্যের ক্ষেত্রে এখনো কোনো মানদ- নেই, সেগুলোর জন্য নতুন করে মান ও নির্দেশিকা প্রণয়ন করা হচ্ছে।
খাদ্যে দূষণ, রোগজীবাণু, সার, কীটনাশক ও বালাইনাশকের অবশিষ্টাংশ, পশু ও মৎস্য রোগের ওষুধের অবশিষ্টাংশ, ভারী ধাতু, ফুড অ্যাডিটিভ, প্রিজারভেটিভ, মাইকোটক্সিন, অ্যান্টিবায়োটিক এবং গ্রোথ প্রোমোটারের সহনীয় মাত্রা আন্তর্জাতিক মান অনুযায়ী নির্ধারণ বা হালনাগাদ করা হবে। যেসব ক্ষেত্রে বিদ্যমান আইনে কোনো সহনীয় মাত্রা নির্ধারিত নেই, সেখানে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে নতুন মান নির্ধারণ করা হবে।
এছাড়া খাদ্যে তেজস্ক্রিয়তার সহনীয় মাত্রা নির্ধারণ, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সনদের জন্য অ্যাক্রেডিটেশন নীতিমালা প্রণয়ন এবং খাদ্য পরীক্ষাগারগুলোর আধুনিকায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরীক্ষাগারগুলোর কার্যক্রম নিয়মিত পরিবীক্ষণের পাশাপাশি কোনো ত্রুটি বা বিচ্যুতি ধরা পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক পরামর্শ দেওয়া হবে।
একই সঙ্গে আমদানি করা খাদ্যের মানদ- ও পরীক্ষণ পদ্ধতি নির্ধারণ, মোড়কজাত খাদ্যের স্বাস্থ্য ও পুষ্টিগুণ-সংক্রান্ত দাবি প্রকাশের নীতিমালা প্রণয়ন, সম্ভাব্য ঝুঁকি মূল্যায়ন এবং খাদ্যের নমুনা পরীক্ষা করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, এসব কার্যক্রম বাস্তবায়নে খাদ্য ও পুষ্টি নিরাপত্তাবিষয়ক নীতিমালা ও বিধিমালা প্রণয়ন এবং বিদ্যমান বিধিমালা সংশোধনে সরকারকে বৈজ্ঞানিক ও কারিগরি সহায়তা দিচ্ছে বিএফএসএ। একই সঙ্গে খাদ্য গ্রহণজনিত স্বাস্থ্যঝুঁকি, জৈবিক ঝুঁকি এবং খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি ও বিস্তারের বিষয়ে বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, গবেষণা ও বিশ্লেষণের কাজও জোরদার করা হয়েছে।
সরকার, সংশ্লিষ্ট সংস্থা এবং সাধারণ মানুষের কাছে খাদ্যের স্বাস্থ্য ও পুষ্টি-সংক্রান্ত ঝুঁকির তথ্য নিয়মিত পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশব্যাপী নিরাপদ খাদ্য সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় সংকট মোকাবিলায় সরকারকে বৈজ্ঞানিক পরামর্শ দেওয়া এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারে একটি শক্তিশালী কারিগরি সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তোলার কাজও চলছে।
দেশীয় খাদ্য এবং স্যানিটারি ও ফাইটোস্যানিটারি (এসপিএস) মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে আমদানি ও রপ্তানীকৃত খাদ্যের মানে সামঞ্জস্য আনার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি খাদ্য ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়মিত প্রশিক্ষণ, সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় এবং প্রয়োজন অনুযায়ী নতুন প্রবিধান প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সদস্য (আইন ও নীতি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, দেশব্যাপী নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বহুমাত্রিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ লক্ষ্যে খাদ্য পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি, জনবল সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বর্তমানে দেশের ৪৭টি পরীক্ষাগারের মাধ্যমে বিভিন্ন ধরনের খাদ্যের গুণগত মান পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নিরাপদ খাদ্য নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করছে বিএফএসএ। এ জন্য প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে জনবল বৃদ্ধির কার্যক্রমও এগিয়ে চলছে।
আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নিরাপদ খাদ্য আন্দোলনকে আরও বেগবান করতে দেশজুড়ে নিয়মিত কর্মশালা, সেমিনার, মেলা ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি আধুনিক খাদ্য প্যাকেজিং ব্যবস্থা সম্প্রসারণ এবং তৃণমূল পর্যায়ে দ্রুত খাদ্যের মান যাচাইয়ের জন্য মিনি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে