বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
নিজস্ব সংবাদদাতা:
চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের বন্যাকবলিত মানুষের কাছে পর্যাপ্ত সরকারি সহায়তা পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেছে এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। সে দাবি করেছে, স্থানীয় প্রশাসনের অবহেলার কারণেই দুর্গত মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।
বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে নাহিদ বলেছে, চট্টগ্রাম ও কক্সবাজারের ক্ষতিগ্রস্ত মানুষ এখনো প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা থেকে বঞ্চিত। প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে সে মন্তব্য করে।
চট্টগ্ররের পানিবদ্ধতা নিয়েও সমালোচনা করে এনসিপি আহ্বায়ক। তার ভাষ্য, বিএনপি-সমর্থিত সিটি মেয়র দায়িত্ব নেওয়ার পরও নগরের দীর্ঘদিনের পানিবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান করতে পারেননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।