‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
, ২২ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৯ জুন, ২০২৬ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের সদস্য আলাউদ্দিন বোরুজেরদি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নোয়াফ সালামের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, হিজবুল্লাহর প্রতিরক্ষামূলক ভূমিকা অস্বীকার করা মানে ইসরায়েলি সম্প্রসারণবাদী পরিকল্পনার সামনে পরাজয় মেনে নেওয়া।
বোরুজেরদি বলেন, বৈরুতের কর্মকর্তাদের উচিত অঞ্চলের বাস্তবতা সঠিকভাবে অনুধাবন করা। তার মতে, প্রতিরোধযোদ্ধাদের আত্মত্যাগ ও দৃঢ় অবস্থান না থাকলে আজ ইসরায়েলি বাহিনী বৈরুতের কেন্দ্রস্থল পর্যন্ত পৌঁছে যেতো।
তিনি আরও বলেন, হিজবুল্লাহ লেবাননের পতন ঠেকানোর একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রাচীর। লেবাননের রাজনৈতিক নেতৃত্বের উচিত স্বীকার করা যে, দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষার ভারের একটি বড় অংশ প্রতিরোধ আন্দোলন বহন করেছে।
বোরুজেরদির মতে, লেবাননের সেনাবাহিনীর পাশাপাশি হিজবুল্লাহই দখলদারিত্বের পরিকল্পনা বাস্তবায়নের পথে প্রধান বাধা হিসেবে কাজ করছে। এই বাস্তবতাকে উপেক্ষা করা অঞ্চলটির রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ লেবাননের জনগণ ও রাষ্ট্রকাঠামোর অবিচ্ছেদ্য অংশ। এ বাস্তবতা অস্বীকার করলে তা কেবল লেবাননের শত্রুদেরই লাভবান করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)