দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আগে দক্ষিণ সিরিয়ায় দখল করা এলাকা থেকে সন্ত্রাসী ইসরায়েলকে সরে যেতে হবে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। একই সঙ্গে গোলান মালভূমির মালিকানা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছেন তিনি। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন সিরীয় প্রেসিডেন্ট।
আল-শারা বলেন, গত প্রায় এক বছর ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে। তার দাবি, নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনায় দুই দেশ একপর্যায়ে প্রায় ৯০ শতাংশ সমঝোতায় পৌঁছেছিলো। তবে পরবর্তী সময়ে দখলদার ইসরায়েল বিভিন্ন কারণ দেখিয়ে সেই সমঝোতা থেকে সরে যায়। এরপরও কূটনৈতিক পথে সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে দামেস্ক।
দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে আল-শারা বলেন, প্রথমে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর দখল করা এলাকা থেকে প্রত্যাহার করতে হবে। এরপর দুই পক্ষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে পারে। সেই ব্যবস্থা কার্যকর হলে পরবর্তী ধাপে স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা সম্ভব হবে বলে জানান তিনি।
গোলান মালভূমি প্রসঙ্গে আল-শারা আরও কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী গোলান সিরিয়ার ভূখ-। ফলে এ ভূখ- কার-তা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গোলান মালভূমিতে সন্ত্রাসী ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতির প্রসঙ্গও আলোচনায় এলে আল-শারা সেই অবস্থানের বিরোধিতা করেন।
আল-শারা জানান, সিরিয়া ইসরায়েলের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ যাচাইয়ের জন্য একটি আন্তর্জাতিক কমিটি গঠনের প্রস্তাবও দিয়েছে। তার মতে, সন্ত্রাসী ইসরায়েলের প্রকৃত নিরাপত্তা উদ্বেগ এবং কেবল আশঙ্কা-দুটিকে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে। এ ধরনের একটি প্রক্রিয়ার মাধ্যমে সীমান্ত পরিস্থিতি নিয়ে পারস্পরিক আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












