জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
চলমান যুদ্ধ-বিগ্রহ ও নৌপথগুলোতে জ্বালানি সরবরাহে বিঘেœর প্রভাব পড়ছে পাকিস্তানের জ্বালানি বাজারে। ইতোমধ্যে দেশটিতে পেট্রোলের দাম ব্যাপক বেড়েছে। পরিস্থিতির আরও অবনতি হয়ে জ্বালানি সংকট দেখা দিলে প্রতি লিটার পেট্রোলের দাম ১ হাজার পাকিস্তানি রুপি পর্যন্ত উঠতে পারে।
এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর থেকে পাকিস্তানে পেট্রোলের দাম ছিলো ৩৮৯.১৪ রুপি প্রতি লিটার। পরে ২৩ সেপ্টেম্বরের জন্য সরকার ৩৯২.০৫ রুপি নির্ধারণ করেছে।
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামের বড় ধরনের অস্থিরতা তৈরি হয়। পাকিস্তানে ১ মার্চ পেট্রোলের দাম ছিলো ২৬৬.১৭ রুপি। ৭ মার্চ তা বেড়ে ৩২১.১৭ রুপিতে ওঠে। এপ্রিলের শুরুতে দাম আরও বেড়ে ৪৫৮.৪১ রুপিতে পৌঁছায়। পরে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি ফিরলে জুনে তা ২৯৯.৫০ রুপিতে নেমে আসে। এরপর আবার ঊর্ধ্বমুখী হয়ে চলতি সেপ্টেম্বরে ৩৮৯ রুপির কাছাকাছি পৌঁছায়। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের ওপরে চলে যায়।
পাকিস্তান আমদানিনির্ভর তাই বেশি ঝুঁকিতে:
জ্বালানি সংকটের ক্ষেত্রে পাকিস্তানের বড় দুর্বলতা হলো আমদানিনির্ভরতা। দেশটির জ্বালানি ব্যবস্থায় আমদানির ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাকিস্তান ৫৩.৫ লাখ টন মোটর স্পিরিট বা পেট্রোল আমদানি করেছে। একই সময়ে দেশটির স্থানীয় শোধনাগারগুলো থেকে সরবরাহ হয়েছে প্রায় ২৬.৩ লাখ টন এবং তেল বিপণন কোম্পানিগুলো বিক্রি করেছে প্রায় ৭৬.৮ লাখ টন। আমদানির পরিমাণ বিপণন কোম্পানিগুলোর মোট বিক্রির প্রায় ৬৯.৭ শতাংশের সমান।
জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। পেট্রোলের দাম বাড়ার সঙ্গে পরিবহন ব্যয়, পণ্য পরিবহন এবং সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও চাপ তৈরি হতে পারে। একই সঙ্গে জ্বালানি আমদানির বাড়তি ব্যয় দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়াবে।
এ কারণেই পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী ১ হাজার রুপি লিটারের সম্ভাব্য মূল্য নিয়ে সতর্ক করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লাখো মানুষের বিক্ষোভ
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিরিয়া-সৌদির প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই, ৪০.৩ কোটি ডলার ঋণের সমঝোতা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আরও দুর্বল হলো ইসরায়েলি প্রধানসন্ত্রাসীর অবস্থান, সমর্থন হারালো নিজ জোটের দলেরই
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুদ্ধ উত্তেজনায় প্রতিরক্ষা খাতকে যেভাবে শক্তিশালী করছে ইরান
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আল-আকসায় ঢুকে ২ হাজার ইসরায়েলির তান্ডব
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরাইলী সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ব্রিটিশ এমপিদের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাহাড়জুড়ে বরফের আস্তরণ, অথচ বরফ নয়!
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারত ও মিয়ানমার সীমান্তের বিস্ময়কর গ্রাম ‘লংওয়া’
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমাকে অভিশংসন করতে এলে ডেমোক্র্যাটরা ধ্বংস হয়ে যাবে : ড্রাম্প
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












