গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গাজা উপত্যকায় ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের বাহিনীর ভুলে ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) একটি ড্রোন বিস্ফোরিত হয়ে তাদের দুই সেনা নিহত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আইডিএফ।
এক বিবৃতিতে বাহিনীটি জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উত্তর গাজায় এই ঘটনা ঘটে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর একটি ড্রোন একটি সামরিক অবস্থানের ভেতরে বিধ্বস্ত হয় এবং সেনারা সেটির কাছে গেলে তাতে বিস্ফোরণ ঘটে।
ইসরায়েলি দৈনিক ‘মারিভ’ নিহত সেনাদের পরিচয় প্রকাশ করেছে। তারা হল- ২৩ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট ওফেক মালাম এবং ২৪ বছর বয়সী রিজার্ভ সার্জেন্ট নাদাভ কেইলি।
পত্রিকাটির প্রতিবেদনের বরাতে আনাদোলু জানিয়েছে, ১৬তম ব্রিগেডের সেনারা উত্তর গাজায় একটি ড্রোন পরিচালনা করছিলেন; অস্পষ্ট কোনো কারণে সেটি ইসরায়েলি সামরিক অবস্থানের ভেতরেই বিধ্বস্ত হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সেনারা ড্রোনটি পরীক্ষা করার জন্য সেটির কাছে গেলে তাতে বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী ওই ধরনের ড্রোনের কার্যক্রম স্থগিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত একটি পরিকল্পনার আওতায় গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে, তবে ক্রমাগত সেই চুক্তি লঙ্ঘন করে চলেছে ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে দেশটি। এতে এখন পর্যন্ত ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফ, বিজিবি ও ডিজিএফআইসহ একাধিক সংস্থার ভাতা বাড়াল সরকার
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)