মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর কমেছে। ফলে ইউরোপের কথিত অর্থনৈতিক শক্তি জার্মানি মন্দার কবলে পড়েছে।
জার্মানির সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে জার্মানির অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। তার আগে গত বছরের শেষ প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর-ডিসেম্বর সময়ে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সংকুচিত হয়েছিলো।
কোনো দেশের অর্থনীতি পরপর দুই ত্রৈমাসিকে হ্রাস পেলে বলা যায় সে দেশ মন্দার কবলে পেড়েছে। সেই সূত্র মেনেই জার্মানি মন্দার কবলে পড়েছে।
ডেনমার্কের ডনেস্ক ব্যাংকের গবেষক বলছে, ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে সংকোচনের পর থেকেই ধীরে ধীরে মন্দার প্রভাব বাড়ছে জার্মানিতে। তখন থেকেই ছাঁটাইয়ের সংখ্যা বাড়ছে। তবে শুধু ইউরো নয়, ইয়েনসহ বিশ্বের ছয়টি গুরুত্বপূর্ণ মুদ্রার দাম গত সপ্তাহে কমেছে বলে জানায় সে।
জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি জানিয়েছে, মূল্যস্ফীতিই এখন সবচেয়ে বড় শঙ্কার কারণ। মানুষের দৈনন্দিন খরচ অনেক বেড়েছে। ফলে খাবার, পোশাক, আসবাব-সবকিছুতেই খরচ এক ধাক্কায় অনেকটা কমাতে বাধ্য হয়েছে জার্মানরা, যার প্রভাব পড়েছে অর্থনীতিতে। মূলত গ্যাসের দাম বাড়ার কারণে মূল্যস্ফীতি এতটা বেড়েছে।
জার্মান ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল এজেন্সি চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য শূন্য প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলো। এতে জার্মানি মন্দা এড়াতে পারবে, তেমনটাই ছিলো তাদের পূর্বাভাস।
কিন্তু শেষমেশ তা হলো না। সংশোধিত পরিসংখ্যানে দেখা যায়, বছরের প্রথম প্রান্তিকে পারিবারিক ব্যয় আগের প্রান্তিকের তুলনায় ১ দশমিক ২ শতাংশ কমেছে। অন্যদিকে প্রথম প্রান্তিকে জার্মানির সরকারি ব্যয় কমেছে ৪ দশমিক ৯ শতাংশ এবং সেই সঙ্গে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য সরকারি অনুদান প্রত্যাহারের পর গাড়ি বিক্রিও কমেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)