আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ইরানের জনগণ চরম সন্ত্রাসী কর্মকা-ের শিকার বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ হামলা এবং সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো হামলার কড়া জবাব দিতে ইরান কারও কাছে অনুমতি নেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।
বিশ্বমঞ্চে পেজেশকিয়ান বলেন, “আমি এমন এক ইরানের প্রতিনিধিত্ব করছি যার সর্বোচ্চ নেতাকে কোনো আইনি কাঠামো বা কারণ ছাড়াই হত্যা করা হয়েছে। আমি এমন এক ইরান থেকে এসেছি যেখানে যুদ্ধের প্রথম দিনেই মিনাভের একটি প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলা চালানো হয়েছিলো।”
সন্ত্রাসী ইসরায়েলের পারমাণবিক নীতি ও পশ্চিমা বিশ্বের জোড়া নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, পারমাণবিক নন-প্রলিফারেশন চুক্তিতে (এনপিটি) স্বাক্ষর না করা সত্ত্বেও সন্ত্রাসী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র পরীক্ষা বা পরিদর্শন করা হয় না। অথচ ইরানের বেলায় প্রতিনিয়ত পরিদর্শক পাঠানোর দাবি তোলা হয়।
পেজেশকিয়ান আরও বলেন, “সন্ত্রাসী ইসরায়েল গাজায় ৭৫ হাজারের বেশি নিরীহ মানুষকে নির্মমভাবে শহীদ করেছে। তারা প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকা- ও গণহত্যা চালাচ্ছে, আর উল্টো অন্যদের ওপর সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে দিচ্ছে। যখন আমরা আলোচনার টেবিলে ছিলাম, তখনও ইরানের ওপর হামলা চালানো হয়েছে।”
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানি বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল ও অবকাঠামোতে হামলার অভিযোগ তুলে তিনি দাবি করেন, মার্কিন হামলার পাল্টা জবাব দিলেও ইরান কখনো বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করেনি।
ইরান কোনো আগ্রাসী রাষ্ট্র নয় উল্লেখ করে পেজেশকিয়ান স্মরণ করিয়ে দেন, গত ২০০ বছরে ইরান কোনো দেশে আগে হামলা করেনি। তিনি বলেন, “আমরা শক্তির প্রদর্শন বা আগ্রাসনের জন্য শক্তি চাই না; আমাদের উদ্দেশ্য দেশের উন্নয়ন ও অগ্রগতি। তবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যেন ইরানের শহরগুলোতে বোমা হামলার পরিণতি কাউকে না ভেবে থাকতে না হয়। নিজেদের মাতৃভূমি রক্ষায় আমরা কারও অনুমতি বা অনুমোদনের অপেক্ষা করবো না।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)