মেক্সিকোর বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
মেক্সিকোর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোনসহ ব্যক্তিগত ডিজিটাল ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে দেশজুড়ে এ নিয়ম কার্যকর হবে। শিশু-কিশোরদের পড়াশোনায় মনোযোগ বাড়ানো, পারস্পরিক যোগাযোগ জোরদার এবং অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের নেতিবাচক প্রভাব কমাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট শেনবাউম জানিয়েছে, দেশটির ৩২টি অঙ্গরাজ্যের শিক্ষা কর্তৃপক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পুরো শিক্ষাদিবসে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞাটি শ্রেণিকক্ষের পাশাপাশি বিরতির সময়ও কার্যকর থাকবে।
দেশটির শিক্ষামন্ত্রী বলেছে, নতুন এই নিয়মের লক্ষ্য শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, শেখার পরিবেশ ও সামাজিক যোগাযোগ সুরক্ষিত রাখা।
শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পর্যায়ের এক জরিপে ৮১ শতাংশ শিক্ষক বিদ্যালয়ে ডিজিটাল ডিভাইস ব্যবহারের বিষয়ে নিয়ম প্রণয়নের পক্ষে মত দিয়েছে।
মেক্সিকো সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অতিরিক্ত মোবাইল ও পর্দা ব্যবহারের কারণে শিক্ষার্থীদের মনোযোগ ও বিদ্যালয়ের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ছিলো। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অনিয়ন্ত্রিত ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে।
তবে উচ্চমাধ্যমিক পর্যায়ে একই ধরনের পূর্ণ নিষেধাজ্ঞা থাকছে না। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারের নিয়ম নির্ধারণ করবে। তথ্যসূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এরদোয়ানের বক্তব্যের সময় ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত : বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমরা সন্ত্রাসের শিকার, আগ্রাসনের উত্তর দিতে কারও অনুমতি নেবো না : পেজেশকিয়ান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জ্বালানি সংকটে পেট্রোলের মূল্য হাজার রুপি হতে পারে : পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্দার কবলে ইউরোপের অর্থনীতি জার্মানি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)