‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
‘মার্কিন ডুবোজাহাজের রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করছে ইরান’
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, আইআরজিসির মুখপাত্র এই অভিজাত সেনাদলের নৌবাহিনীর যোদ্ধাদের হাতে একটি মার্কিন ডুবোজাহাজ আটক হওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ওই ডুবোজাহাজে উন্নত প্রযুক্তি রয়েছে। এটি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখার যোদ্ধাদের হাতে ধরা পড়েছে এবং এর রিভার্স ইঞ্জিনিয়ারিং তথা বিপরীত-প্রকৌশল শুরু করা হবে।
এক সাক্ষাৎকারে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধ (রোযা) চলাকালে মার্কিন সামরিক সরঞ্জামের মোকাবিলায় ইরানি সশস্ত্র বাহিনীর কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, এই যুদ্ধে প্রমাণিত হয়েছে যে সামরিক ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেছেন, এর একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো এফ-৩৫ যুদ্ধবিমান। এতে উড়োজাহাজের কাঠামোর সংকর ধাতু, বিভিন্ন সুবিধা, রাডার এড়ানোর সক্ষমতা, উড্ডয়নের উচ্চতা এবং অস্ত্র বহনের ক্ষমতার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোর সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারকারী এই যুদ্ধবিমানটিকে বিপ্লবী গার্ড বাহিনীর নবীন ও আধুনিক মহাকাশ প্রতিরক্ষা বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
মোহেব্বি আইআরজিসির নৌবাহিনীর যোদ্ধাদের হাতে একটি মার্কিন ডুবোজাহাজ আটকা পড়ার কথাও উল্লেখ করে বলেন, এই ডুবোজাহাজেও উন্নত প্রযুক্তি রয়েছে। এটি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর যোদ্ধাদের হাতে ধরা পড়েছে এবং এর রিভার্স ইঞ্জিনিয়ারিং শুরু করা হবে।
আইআরজিসির মুখপাত্র বিভিন্ন ধরনের বিমান, ডুবোজাহাজ এবং চালকবিহীন নৌযানের কথা উল্লেখ করে বলেন, “আজ আমাদের কাছে বিভিন্ন ধরনের যুদ্ধবিমান, সহায়ক বিমান, পরিবহন বিমান এবং গোয়েন্দা নজরদারি বিমান নিয়ে একটি পূর্ণাঙ্গ সংগ্রহ রয়েছে।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












