‘আমরা অন্যায়ের সামনে নীরব থাকবো না, নিপীড়নকে কখনো মেনে নেবো না’
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
- ‘শান্তি-নিরাপত্তা বজায় রাখতে প্রতিষ্ঠিত জাতিসংঘ দায়িত্ব পালনে অক্ষম’
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ রবি, ১৩৯৪ শামসী সন , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এক বছর আগে শারম আল-শেখে স্বাক্ষরিত চুক্তির প্রতি তুরস্ক এখনো প্রতিশ্রুতিবদ্ধ। চুক্তিটির বাস্তবায়নও তুরস্ক নজরে রাখবে। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকানোর চেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হবে। এরদোয়ান বলেন, ‘এখন সবার বিষয়টি বুঝতে ও মেনে নিতে হবে যে ফিলিস্তিন রাষ্ট্রকে শ্বাসরোধ করে দমিয়ে রাখার সব চেষ্টা ব্যর্থ হবে।’
১৯৬৭ সালের সীমানা অনুযায়ী, পূর্ব আল আকসাকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অখ- ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এরদোয়ান বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা সেই সুন্দর দিন দেখবো, যখন ১৯৬৭ সালের সীমানার মধ্যে পূর্ব আল আকসাকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অখ- ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।’
ভাষণের শুরুতেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস টানা দুই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে না পারায় দুঃখ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্ট টানা দুই বছর এই কক্ষে উপস্থিত থাকতে পারেননি। আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি এই অবিচার বিবেককে পীড়িত করে।’
আব্বাসের অনুপস্থিতিতেও স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে তুরস্ক কথা বলে যাবে বলে জানান এরদোয়ান। তিনি বলেন, ‘আব্বাস নিজে এখানে উপস্থিত হতে না পারলেও, গত বছরের মতো এবারও আমরা স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের কণ্ঠস্বর হয়ে থাকবো।’
যেসব দেশ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান এরদোয়ান। তিনি বলেন, ‘আজ আমি আবারও যেসব দেশ এখনো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি, তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি।’
গাজা উপত্যকার পরিস্থিতি তুলে ধরে এরদোয়ান বলেন, অঞ্চলটি বিশ্বের শিশুদের সবচেয়ে বড় কবরস্থানে পরিণত হয়েছে। একই সঙ্গে সেখানে শিশুদের অঙ্গহানির হারও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। এরদোয়ান বলেন, গত তিন বছরে গাজায় ৭৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। তিনি তাদের পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার হিসেবে বর্ণনা করেন।
এরদোয়ান বলেন, জ্বালানির সংকটের কারণে গাজার হাসপাতালগুলোর ৭০ শতাংশের বেশি জেনারেটর বর্তমানে অচল হয়ে আছে। তিনি বলেন, ‘গাজা আমাদের সময়ের সবচেয়ে অমানবিক ও লজ্জাজনক কনসেনট্রেশন ক্যাম্প।’
তুরস্কসহ অন্যান্য দেশের সহযোগিতায় ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ১৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানান এরদোয়ান। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে যেতে সম্মত হলেও ইসরায়েলি ইহুদীবাদী সরকার দখলদারিত্বের অবসান ঘটাতে রাজি নয়।
জাতিসংঘের সংস্কারের আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ৮১ বছর আগে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত জাতিসংঘ এখন তার দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছে। অন্তত বর্তমান পরিস্থিতি সেটিই দেখিয়ে দিচ্ছে।
এরদোয়ান বলেন, গাজার শিশুরা নিরাপদে বসবাস করতে পারলে, ফিলিস্তিনি শিশুরা আকাশের দিকে তাকিয়ে যুদ্ধবিমান ও ড্রোনের বদলে ঘুড়ি দেখতে পারলে, লেবাননের শিশুরা বোমার শব্দে ঘুম থেকে না উঠলে, শ্রমিকদের শোষণ বন্ধ হলে এবং আফ্রিকার মানুষ আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের ভবিষ্যতের দিকে তাকাতে পারলেই জাতিসংঘের ওপর আস্থা ফিরবে।
ভাষণের শেষ পর্যায়ে এরদোয়ান বলেন, তার বক্তব্যে কেউ কেউ অস্বস্তি বোধ করতে পারে। তবে অন্যায়ের শিকার মানুষের পক্ষে তুরস্ক কথা বলে যাবে। প্রয়াত তুর্কি কবি সেজাই কারাকোচকে উদ্ধৃত করে এরদোয়ান বলেন, মানুষ নীরব থাকলেও ‘ইতিহাস নীরব থাকবে না’ এবং ‘সত্যও নীরব থাকবে না।’
এরদোয়ান বলেন, ‘প্রয়োজনে আমরা কষ্ট সহ্য করবো, প্রয়োজনে মূল্যও দিতে হবে। কিন্তু অন্যায়ের সামনে আমরা নীরব থাকবো না এবং নিপীড়নকে কখনো মেনে নেবো না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জন্মহার হ্রাসের ঝুঁকিতে অস্ট্রেলিয়া, সতর্কতা জারি
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












