বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী কোনো শক্তিকে জায়গা দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, যারা বাংলাদেশকে উপনিবেশে পরিণত করতে কিংবা একটি তাঁবেদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল ও বিএনপি রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তুলবে।
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ’ শীর্ষক এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, বাংলাদেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির অবস্থান থাকতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী ওলামা দল এবং বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকবে।
তিনি বলেন, যারা বাংলাদেশকে উপনিবেশ করতে চায়, যারা বাংলাদেশকে একটি তাঁবেদার রাষ্ট্র করতে চায়, জাতীয়তাবাদী ওলামা দল এবং বিএনপি তাদের বিরুদ্ধে রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, পথে-প্রান্তরে কঠিন ব্যারিকেড গড়ে তুলবে।
সমাবেশে রুহুল কবির রিজভী জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরে বলেন, তারেক রহমানের পরিবার থেকে জাতিসংঘের মঞ্চে বক্তব্য দেয়ার ধারাবাহিকতা রয়েছে। তার বাবা ১৯৮০ সালে এবং তার মা ১৯৯২ সালে সেখানে বক্তব্য দিয়েছেন। সেই ধারাবাহিকতায় তাদের জ্যেষ্ঠ পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানও জাতিসংঘে বক্তব্য দিয়েছেন।
রিজভী আরও বলেন, তারেক রহমান জাতিসংঘে দেয়া বক্তব্যে অস্ত্রের পরিবর্তে যুক্তিতর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতাকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বলেছেন। একই সঙ্গে বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমান একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। পাশাপাশি বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছেন। অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়েও তিনি বক্তব্য দিয়েছেন।
বিশ্বের মানুষ যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে রিজভী বলেন, যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়ে। যুদ্ধ হলে খাদ্যপণ্য, জ্বালানি ও গ্যাসের দাম বেড়ে যায়। বিদ্যুৎ সংকট দেখা দিতে পারে এবং শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হয়ে মানুষের কর্মসংস্থান কমে যায়। এর ফলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে পড়ে।
দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরোধিতার কথা জানিয়ে তিনি বলেন, আগুন দিয়ে গাড়ি পোড়ানোসহ সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করার চেষ্টা হলে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী ওলামা দল প্রতিবাদ করবে। দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, বিএনপি কোনো পাতানো নির্বাচন কিংবা মধ্যরাতের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটে বিএনপি ও তার জোট সরকার ক্ষমতায় এসেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার ভিত্তিতে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা করছে। মানুষের কল্যাণ, সামাজিক সুরক্ষা এবং দেশের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, গণতান্ত্রিক পরিবেশ এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন স্লোগান ও কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফ, বিজিবি ও ডিজিএফআইসহ একাধিক সংস্থার ভাতা বাড়াল সরকার
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












