এসএসএফ, বিজিবি ও ডিজিএফআইসহ একাধিক সংস্থার ভাতা বাড়াল সরকার
বিভিন্ন সরকারি দপ্তর, বাহিনী ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি, বিশেষ, সীমান্ত ও ক্ষতিপূরণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ সাধারণ ভাতার বাইরে কিছু অফিসের কর্মীর জন্য বিশেষ ভাতা রয়েছে। নতুন ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
, ১৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ রবি, ১৩৯৪ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সম্প্রতি এ বিষয়ে একাধিক গেজেট জারি করেছে। এতে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী গ্রেড ও চাকরির বয়সের ভিত্তিতে বিভিন্ন ভাতার নতুন পরিমাণ নির্ধারণ করা হয়েছে। সরকারি কাজে ঝুঁকি ও বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব পালনকারী কর্মীদের আর্থিক সুরক্ষা এবং দায়িত্ব পালনে উৎসাহ দেয়ার লক্ষ্যেই এসব ভাতা দেয়া হয়।
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সদস্যদের বিশেষ ভাতা এবং বাহিনীর অন্য কর্মচারীদের ক্ষতিপূরণ ভাতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। একই হারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) ও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সামরিক ও অসামরিক কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ানো হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সুবেদার মেজর ও তদনিম্ন কর্মচারীদের সীমান্ত ভাতা গ্রেড ও চাকরির বয়সভিত্তিক পাঁচ ধাপে নির্ধারণ করা হয়েছে। গ্রেড-২০ ভুক্তদের মাসিক ভাতা এক হাজার ৪৪০ থেকে তিন হাজার ১২০ টাকা করা হয়েছে। গ্রেড-১৫ ভুক্তদের এই ভাতা দুই হাজার ৪০ থেকে চার হাজার ৮০ টাকা হয়েছে। গ্রেড-১০ এর কর্মীদের দুই হাজার ৭৬০ থেকে পাঁচ হাজার ৬৪০ টাকা এবং গ্রেড-৬ এর জন্য তিন হাজার ২৪০ থেকে ছয় হাজার ৪৮০ টাকা করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশনাল কাজে নিয়োজিত গ্রেড-১০ থেকে গ্রেড-১৮ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৮ নম্বর গ্রেডে এক হাজার ৬৮০ থেকে তিন হাজার ৩৬০ টাকা এবং ১০ নম্বর গ্রেডে তিন হাজার ২৪০ থেকে সর্বোচ্চ ছয় হাজার ৪৮০ টাকা পাবেন। মাঝের গ্রেডগুলোতেও চাকরির বয়স অনুযায়ী ধাপে ধাপে হার নির্ধারণ করা হয়েছে।
কারা বিভাগের ডেপুটি জেলার ও তদনিম্ন কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। ১৭ নম্বর গ্রেডে কারারক্ষী, মহিলা কারারক্ষী ও দেহরক্ষীদের এক হাজার ৮০০ থেকে তিন হাজার ৬০০ টাকা এবং গ্রেড-১১ এর ডেপুটি জেলারের ঝুঁকি ভাতা দুই হাজার ৬৪০ থেকে পাঁচ হাজার ৫২০ টাকা করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ শ্রেণির কর্মচারীর জন্যও নতুন ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে।
কোস্টগার্ড, এসআরবি ও দুদক
বাংলাদেশ কোস্ট গার্ডের জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত কর্মচারীদের পদভিত্তিক ঝুঁকি ভাতা নির্ধারণ করা হয়েছে। নতুন ভাতা এমসিপিও পদে তিন হাজার ৮৪০, এসসিপিওতে তিন হাজার, সিপিওতে দুই হাজার ৭৬০ এবং পিও পদে দুই হাজার ৬৪০ টাকা পাবেন।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কর্মচারীদের বিশেষ ভাতাও বাড়ছে। মহাপরিচালক ২৮ হাজার ৮০০, অতিরিক্ত মহাপরিচালক ২৬ হাজার ৪০০ এবং পরিচালক পদের চাকরিজীবীরা ১৯ হাজার ২০০ টাকা বিশেষ ভাতা পাবেন। উপপরিচালক, নির্বাহী প্রকৌশলী ও সিস্টেম এনালিস্ট ১৫ হাজার ৬০০ টাকা এবং সিনিয়র সহকারী পরিচালকসহ নির্দিষ্ট পদে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা নির্ধারণ করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের গ্রেড-১০ থেকে গ্রেড-২০ পর্যন্ত কর্মচারীদের ঝুঁকি ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, সুন্দরবন পূর্ব ও পশ্চিম বন বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তরের কুষ্ঠ ও যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সংশ্লিষ্ট কর্মচারীদের ঝুঁকি ও বিশেষ ভাতাও পুনর্নির্ধারণ করা হয়েছে। সূত্র- সমকাল
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপের প্রস্তাব আরাঘচির
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাজীর মাধ্যমে নয়, মুসলিম বিয়ে নথিভুক্ত হবে সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর চেষ্টা রুখে দেয়া হবে: রিজভী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান সফর প্রসঙ্গে সাংবাদিকদের যা বললেন তারেক রহমান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮, মামলা ৫১
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাজায় নিজেদেরই ড্রোন বিস্ফোরণে ২ ইসরায়েলি সেনা নিহত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












