‘হাসিনা পালানোর এক বছর পার হলেও দেশে মানবাধিকার সংকট প্রকট
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এক বছর পার হলেও এই সরকার এখনো তাদের ঘোষিত মানবাধিকার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনার শাসনামলের মতো ভয়ভীতি ও দমন-পীড়নের অনেক কিছুই কমেছে, যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে।
কিন্তু একইসঙ্গে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায় আটকের পথ বেছে নিচ্ছে। এছাড়াও মানবাধিকার রক্ষায় কাঠামোগত কোনো পরিবর্তন এখনো দেখা যায়নি।
হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী বলেছে, যারা গত বছর শেখ হাসিনার দমন-পীড়নের বিরুদ্ধে প্রাণের ঝুঁকি নিয়ে আন্দোলন করেছে, তাদের গণতন্ত্র ও মানবাধিকারের স্বপ্ন এখনো পূর্ণ হয়নি। ইউনুসের অন্তর্র্বতী সরকার এখন একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা খাত, অন্যদিকে সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী এবং প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দলগুলোর মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টায় আটকে গেছে, যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষা তেমন গুরুত্ব পাচ্ছে না।
‘স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট’ নামে পরিচিত এক দমনমূলক আইন, যা আগের সরকার বিরোধীদের দমন করতে ব্যবহার করতো, এখনো শত শত গ্রেপ্তারে প্রয়োগ করা হয়েছে বলে আশঙ্কা রয়েছে।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে অভিযানে ৮,৬০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়, যাদের অনেকেই আওয়ামী লীগের সঙ্গে জড়িত বলে মনে করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, গুরুতর অপরাধে অভিযুক্তদের বিচারের আওতায় আনা জরুরি, কিন্তু এসব গ্রেপ্তারের অনেকগুলোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও স্বেচ্ছাচারী বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে আগের সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এখনো সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)