‘সাদা পাথর’ পরিবেশগতভাবে কেন গুরুত্বপূর্ণ, যেভাবে তৈরি হয়
, ২৩ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৫ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
পাথর, পানি আর পাহাড়- এ তিন নিয়ে সিলেটের ভোলাগঞ্জ। সাদা পাথরের আধিক্যের জন্য ভোলাগঞ্জকে সাদা পাথরের দেশ বলা হয়।
বাংলাদেশের সিলেট থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে, সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ এলাকায় ধলাই নদীর তীরে অবস্থিত মনোরম ‘সাদা পাথর’ এলাকা শুধু পর্যটন নয়, পরিবেশগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে উৎপন্ন ধলাই নদীর প্রবল স্রোতের সঙ্গে পাহাড়ি পাথর নেমে আসে এখানে।
গত ১০-১২ বছরে, বিশেষত ২০১২ সালের পর, উন্নত সড়ক যোগাযোগের কারণে এই এলাকা জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে। আগে সিলেট থেকে ভোলাগঞ্জের রাস্তা পাথর পরিবহনের কারণে ছিলো সবচেয়ে খারাপ, কিন্তু এখন শহর থেকে এখানে পৌঁছাতে সময় লাগে ৪০ মিনিট।
সাদা পাথরের পরিবেশগত গুরুত্ব অপরিসীম। ধলাই নদীর তীব্র স্রোতের ফলে পাথর জমে এবং এসব পাথর প্রাকৃতিকভাবে পানির গতি নিয়ন্ত্রণ করে। পাথরের কাজ হচ্ছে প্রবল স্রোতের পানিকে ভেঙে ভেঙে ছোট ছোট অংশে ভাগ করা এবং এর গতিকে নিয়ন্ত্রণ করা। তবে এই পাথর নিয়মিত উত্তোলন করা তথা সরিয়ে নেয়ারও প্রয়োজন রয়েছে। কারণ মাত্রাতিরিক্ত পাথর জমে অনেক সময় বন্যার সৃষ্টি হয়।
যার নমুনা আমরা সম্প্রতি দেখেছি। সিলেটে পরিবেশবাদীদের চাপের মুখে পাথর কোয়ারি বন্ধ হওয়ার পর থেকে কয়েক দফা ভয়াবহ বন্যার হয়েছে। যে কারণে স্থানীয় কৃষক ও মাছ চাষীরা ব্যপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন।
তাই নিদিষ্ট পরিমাণ পাথর রেখে বাকি পাথর নিয়মিত উত্তোলন করা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য খুবই জরুরী।
তাছাড়া এই সব পাথর একটা প্রাকৃতিক সম্পদ যা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ। বিশেষ করে সিমেন্ট শিল্পের কাচামাল হিসেবে এই পাথর খুবই গুরুত্বপূর্ণ। দেশের পাথর উত্তোলন বন্ধ হলে ভারত থেকে এই পাথর আমদানি করা হয়ে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












