কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পাঁচ মিশালী
গত ৩ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে সংসদে তিনি এ তথ্য জানান।
নিলোফার জানতে চান, ২০২৪-২০২৫ এবং ২০২৫-২০২৬ অর্থবছরে কোন কোন দেশ থেকে কী পরিমাণ রেমিট্যান্স এসেছে।
জবাবে মন্ত্রী জানান, বিভিন্ন দেশ থেকে ২০২৪-২০২৫ অর্থবছরে ৩০ হাজার ৩২৮ মিলিয়ন ডলার এবং ২০২৫-২০২৬ অর্থবছরে ৩৫ হাজার ৫৮৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে।
সৌদি আরব ও যুক্তরাজ্যে বড় প্রবৃদ্ধি:
সৌদি আরব থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে এসেছে ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।
সৌদি আরবের পর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যুক্তরাজ্য থেকে। ২০২৫-২০২৬ অর্থবছরে এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার।
আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৫৮৩ দশমিক ৯১ মিলিয়ন ডলার। মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন ডলার।
ওমান থেকে রেমিট্যান্স ২ হাজার ৪৮ দশমিক ১৫ মিলিয়ন ডলার এবং ইতালি থেকে ২ হাজার ৫১ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এসেছে।
কুয়েত থেকে ১ হাজার ৭৬৩ দশমিক ৭৩ মিলিয়ন ডলার এবং কাতার থেকে ১ হাজার ৫৫৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার এসেছে।
সিঙ্গাপুর থেকে রেমিট্যান্স ১ হাজার ৪৯৩ দশমিক ৯২ মিলিয়ন ডলার এবং দক্ষিণ আফ্রিকা থেকে রেমিট্যান্স ৬৬৮ দশমিক ৭৩ মিলিয়ন ডলার। এসব দেশ থেকে পূর্বের অর্থবছরের তুলনায় অনেক বেশী রেমিট্যান্স এসেছে।
যুক্তরাষ্ট্র ও কানাডায় কমেছে:
অন্যদিকে কয়েকটি দেশ থেকে রেমিট্যান্স কমেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পতন দেখা গেছে যুক্তরাষ্ট্রে। ২০২৪-২০২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এলেও ২০২৫-২০২৬ অর্থবছরে তা কমে ৩ হাজার ৩৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে নেমেছে। অর্থাৎ এক বছরে কমেছে প্রায় ৩৫ দশমিক ৯ শতাংশ।
কানাডা থেকেও রেমিট্যান্স কমেছে। ২০২৪-২০২৫ অর্থবছরে দেশটি থেকে ২২০ দশমিক ৯৮ মিলিয়ন ডলার এলেও পরের অর্থবছরে তা কমে হয়েছে ১১০ দশমিক ৫৫ মিলিয়ন ডলার, প্রায় ৫০ শতাংশ কম। এছাড়া মালদ্বীপ ও মরিশাস থেকেও রেমিট্যান্স কমেছে।
ইউরোপ ও অন্যান্য দেশ:
ফ্রান্স থেকে রেমিট্যান্স ৪৭১ দশমিক ৪৪ মিলিয়ন ডলার এবং গ্রিস থেকে ২০৩ দশমিক ৮২ মিলিয়ন ডলার এসেছে।
দ্বিতীয় তালিকার দেশগুলোর মধ্যে জর্ডান থেকে রেমিট্যান্স ২৪৬ দশমিক ৩৬ মিলিয়ন ডলার এবং অস্ট্রেলিয়া থেকে ২৫৮ দশমিক ১৬ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
সব মিলিয়ে ২০২৫-২০২৬ অর্থবছরে অধিকাংশ দেশ থেকেই রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশ থেকে উল্লেখযোগ্য পতন হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিদিন প্যাকেটজাত খাবার খেলে শরীরে কী ঘটে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কুরআন শরীফের পান্ডুলিপি প্রদর্শন
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গবেষণা : ব্যায়ামে আকার বাড়ে মস্তিষ্কের
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯৯ শতাংশ জিনের গঠন একরকম, তারপরও কেন মানুষকে দেখতে আলাদা লাগে?
০১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চন্দ্র মিশনে নামছে পাকিস্তান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মশা নিধনে এলো এবার লেজার কামান
৩০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুষ্টি নিয়ে প্রচলিত ভুল ধারণা
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৮ আগস্ট ঢেকে যাবে চাঁদ, দেখা মিলবে বিরল ‘ব্লাড মুন’
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাথাব্যথায় চা-কফি কতটা উপকারী?
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩০ বছরে কাঁধে নিয়েছেন দুই হাজার মরদেহ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খুশিতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিলো তার!
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












