‘সরকারী দপ্তরে টাকা খরচ না করলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম’
, ০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারের বিভিন্ন দপ্তরে বছরে লাখ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত খরচ করতে হয় ব্যবসায়ীদের। এসব অর্থ ব্যয় করতে না হলে শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন দেয়া সম্ভব হতো বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জ নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
কোন কোন খাতে টাকা দিতে হয় সে কথাও উল্লেখ করে মাসুদুজ্জামান মাসুদ বলেন, ‘আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন, শ্রমিকের কত টাকা বেতন দিতে হয় আমরা দেবো। অমুকের প্রতিষ্ঠাবার্ষিকী, অমুকের জন্মদিন, কাস্টমের অমুক টাকা, এনবিআরের অমুক টাকা, যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। যে কারণে আমরা দিতে পারি না বা দেওয়া সম্ভব হয় না। আমাদের এতো এতো ডিপার্টমেন্টে টাকা দিতে হয়। কোথায় টাকা দিতে না হয়! আমি যদি স্পষ্টভাবে বলি, হয়তো এটা অনেকের শরীরে লেগে যাবে, এ কারণে স্পষ্ট করে বললাম না। কিন্তু আপনারা সবাই জানেন আমাদের কোথায় কোথায় টাকা দিতে হয়। সেটা এক-দুই টাকা না- বছরে লাখ লাখ, কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা আমার শ্রমিকদের দিতেই পারতাম।’
মাসুদুজ্জামান বলেন, আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা আমাদের ওয়ান স্টপ সার্ভিস দেন শ্রমিকের কতটাকা বেতন দিতে হয় তা আমরা দিবো।
তিনি বলেন, যেখানেই কাগজ লাগে সেখানেই টাকা দিতে হয়। এত টাকা দিতে দিতে মালিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বছরে লাখ লাখ, কোটি কোটি টাকা দিতে হয়। এই টাকা তো আমার শ্রমিকদের দিতে পারতাম।
নারায়ণগঞ্জে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার ঘটনায় এনসিপি এবং জামাতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, এ পরিস্থিতিতে বিরোধী দলগুলোর ভূমিকা ব্যবসায়ীদের কাছে প্রশ্নবিদ্ধ, রহস্যজনক ও হতাশাজনক মনে হয়েছে।
মাসুদ আরও বলেন, তথাকথিত বুদ্ধিজীবী, সৃজনশীলরা বিভিন্ন সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে বক্তব্য দেন। আপনারা বলেন, আমরা মিষ্টি মিষ্টি কথা বলে শ্রমিকদের পাওনা দেই না, শ্রমিকদের ঠকাই। আপনারা পত্রিকা-টকশোসহ বিভিন্ন মাধ্যমে বাহবা পাওয়ার জন্য কথা বলেন, এটার আমরা নিন্দা জানাই। কারণ আপনারা ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অতীতে মানুষকে ধোঁকা দেয়ার বড় হাতিয়ার ছিল পরিসংখ্যান -তিতুমীর
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘দেশের জ্বালানি সমস্যার সমাধান করবে নোয়াখালীর গ্যাসক্ষেত্র’
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩শ’ পরিবার
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ঝুঁকি ভাতা’ হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের পকেটে হাজার কোটি টাকা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত মাসে গড়ে পণ্যের দাম বেড়েছে ৪.৩৯ শতাংশ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেড়েছে উৎপাদন খরচ, লোকসানের শঙ্কায় পোলট্রি খামারিরা
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শ্রমিক অসন্তোষ থামলেও কাটেনি মালিকদের উদ্বেগ
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাভার-আশুলিয়া থেকে গ্রেপ্তারদের কেউ শ্রমিক নন -ডিআইজি
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ মাসে প্রশাসন ও পুলিশে আসছে বড় পদোন্নতি
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুগন্ধি চিনিগুঁড়া চালে মেশানো হচ্ছে গন্ধহীন চাল?
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৬১০ কোটি টাকা চাঁদাবাজি সশস্ত্র তিন সংগঠনের
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












