‘সন্তান নেই, কান্না আছে’- তবুও পাশে কেউ নেই’
, ০১ আগস্ট, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
একটি বছর কেটে গেছে। বাড়ির উঠোনে আর শোনা যায় না ইজিবাইকের শব্দ। মায়ের চোখে শুধুই অপেক্ষার ক্লান্তি, বাবার কণ্ঠে কেবল শোক।
পঞ্চগড় পৌরসভার দর্জিপাড়া এলাকার সেই যুবক আল আমিন। যিনি এক সময় ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন, এক বছর আগে ‘কাজ আছে’ বলে বাড়ি থেকে বের হন। এরপর যোগ দেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’। তারপর থেকেই নিখোঁজ।
নিখোঁজ হওয়ার পর কেটে গেছে বারোটি মাস। অথচ এখনো মেলেনি তার কোনো সন্ধান। চোখে শুকনো কান্না আর মনে হাহাকার নিয়ে দিন কাটাচ্ছেন তার বাবা মনু মিয়া ও মা রুনা বেগম।
আল আমিন ছিলেন পরিবার ও অসুস্থ বাবা মায়ের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার অনুপস্থিতিতে ভেঙে পড়েছে পুরো পরিবার। খাবার জোটে না নিয়মিত, চুলা জ্বলে না প্রতিদিন। একদিকে আল আমিনের নিখোঁজের পর ছোট্ট সন্তানকে নিয়ে নিজ বাবার বাড়িতে অবস্থান করছেন আল আমিনের স্ত্রী সুমি আক্তার।
সরেজমিনে আল আমিনের বাড়ি গেলে প্রতিবেশীরাও বলছেন, এ পরিবারটি এখন চরম মানবেতর জীবনযাপন করছে।
প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, অসুস্থ বাবা মনু মিয়া। এক দিন কাজ করলে দুদিন কাজ করতে পারেন না। এ নিয়ে খুব কষ্টে আছে পরিবারটি। আল আমিনের কোনো খোঁজও নেই, সহায়তাও পাচ্ছে না কোথাও থেকে।
এদিকে পরিবার ও স্থানীয়দের অভিযোগ, সরকারি লিস্টে নাম না থাকায় এ পরিবারটি কোনো প্রকার সরকারি বা বেসরকারি সহায়তা পাচ্ছে না। তাই পরিবারটির প্রতি সহানুভূতি দেখানোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
বাবা মনু মিয়া বলেন, আন্দোলনে গিয়ে গত এক বছর ধরে আর বাড়িতে ফিরেনি আল আমিন। জানি না কি অবস্থায় আছে। অনেক খুঁজেছি, থানায় অভিযোগ ও মামলা করেছি। কিন্তু এখন পর্যন্ত ছেলেকে পাওয়া যায়নি। সে আমাদের একমাত্র ভরসা ছিল। আমরা খুব কষ্টে দিন পার করছি। আমার ছেলে যদি মারা যায় থাকে তবে তার লাশটি হলেও একবার দেখতে চাই।
এদিকে একই সময় কান্নায় ভেঙে পড়েন আল আমিনের কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মা রুনা বেগম। সন্তানকে ফিরে পেতে অনুরোধ করছিলেন বারবার।
নিখোঁজের তিন মাস পর মামলা হলেও, আজও নেই কোনো দৃশ্যমান অগ্রগতি বলে অভিযোগ করছে আন্দোলনের সমন্বয়করা। আর প্রশাসন বলছে, বিষয়টি এখনও তদন্তাধীন।
কথা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বির সাথে। তিনি বলেন, আল আমিন ছাত্র আন্দোলনের সময় থেকেই নিখোঁজ। যতটুকু তথ্য প্রয়োজন আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো অগ্রগতি তেমন নেই। পরিবারটিকে সে ভাবে সহায়তা করতে না পেরে আমরা তার বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের সামনে দাঁড়াতে পারছি না। এ ঘটনা খুবই দুঃখজনক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)