‘রক্ত চন্দ্রগ্রহণে’ মুগ্ধ আরববাসী, বিশেষ নামাজ আদায়
, ১৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ রবি’, ১৩৯৩ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
আরব বিশ্বের বিভিন্ন দেশে গত ৮ সেপ্টেম্বর রাতে বিরল ‘রক্ত চন্দ্রগ্রহণ’ দেখা গেছে। এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন এবং বিশেষ নামাজ আদায় করা হয়।
সৌদি আরবের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আল-ইখবারিয়ার প্রতিবেদনে জানানো হয়, দেশটি ২০১৮ সালের পর দীর্ঘতম চন্দ্রগ্রহণের সাক্ষী হয়েছে। মক্কার পবিত্র মসজিদুল হারাম ও পবিত্র মসজিদে নববী শরীফে মুসল্লিরা ঐতিহ্যবাহী ‘খুসুফ’ নামাজ আদায় করেন।
মিশরে হেলওয়ান সরাসরি সম্প্রচার করে এ দৃশ্য দেখায়। পাশাপাশি কায়রোর বিভিন্ন মসজিদেও নামাজ অনুষ্ঠিত হয়। কাতার, আরব আমিরাত, কুয়েত ও ওমানেও ঘটনাটি জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
জর্ডানের রাজধানী আম্মানে হাজারো মানুষ উন্মুক্ত আকাশের নিচে দাড়িয়ে চন্দ্রগ্রহণের এই দৃশ্য প্রত্যক্ষ করেন।
উল্লেখ্য, পূর্ণ চন্দ্রগ্রহণকেই সাধারণভাবে ‘রক্ত চাঁদ’ বলা হয়। এ সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। পৃথিবীর বায়ুম-ল সূর্যের নীল তরঙ্গদৈর্ঘ্য ছড়িয়ে দেয়, আর দীর্ঘ লালচে তরঙ্গ চাঁদের গায়ে প্রতিফলিত হয়। ফলে চাঁদ লালচে আভা ধারণ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












