কারিগরি অ্যাসেট প্রকল্পে ৬ মাসে প্রশিক্ষণ নিলেন ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষ
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৭০ জন নারী এবং ৯৪ হাজার ৮৬৬ জন পুরুষ। অর্থাৎ মোট প্রশিক্ষণার্থীর ৫৭ দশমিক ৯০ শতাংশই নারী। নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা পুরুষের তুলনায় ৩৬ হাজার ৬০৪ জন বেশি। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধী ব্যক্তিরাও রয়েছেন।
অ্যাসেট প্রকল্পের আওতায় শর্ট কোর্স ও এন্টারপ্রাইজ-বেজড ট্রেনিং (ইবিটি) কর্মসূচির মাধ্যমে এসব প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শর্ট কোর্সের আওতায় প্রতিষ্ঠানভিত্তিক কর্মমুখী প্রশিক্ষণ দেয়া হয়। নির্বাচিত সরকারি-বেসরকারি কারিগরি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের আওতায় শর্ট কোর্সে ২১ হাজার ৭০২ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। হাতে-কলমে প্রশিক্ষণ, ব্যবহারিক অনুশীলন ও পেশাগত দক্ষতার ওপর গুরুত্ব দিয়ে এসব কোর্স পরিচালনা করা হচ্ছে।
অন্যদিকে, শিল্প দক্ষতা কাউন্সিল, শিল্প সমিতি এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মাধ্যমে পরিচালিত ইবিটি কর্মসূচিতে ২ লাখ ৩ হাজারের বেশি মানুষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। এ প্রশিক্ষণের বড় একটি অংশ সরাসরি শিল্পকারখানার বাস্তব উৎপাদন পরিবেশে পরিচালিত হচ্ছে।
ইবিটি কর্মসূচিতে কোনো কোনো ক্ষেত্রে প্রশিক্ষণের একটি অংশ নির্বাচিত দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানে এবং বাকি অংশ শিক্ষানবিশি কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হচ্ছে। ফলে প্রশিক্ষণার্থীরা পেশাসংশ্লিষ্ট কারিগরি দক্ষতার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদনব্যবস্থা, কর্মক্ষেত্রের শৃঙ্খলা ও নিরাপত্তা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
প্রশিক্ষণ শেষে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও সনদ দেয়ার ব্যবস্থা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় আনায় প্রকল্পটির গুরুত্ব আরও বেড়েছে। কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ও কর্মপ্রত্যাশীদের শ্রমবাজারের উপযোগী করে তুলতেও এ উদ্যোগ ভূমিকা রাখছে।
এদিকে প্রকল্পের অর্জন ধরে রাখা এবং অবশিষ্ট ও বর্ধিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অ্যাসেট প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৯ জুলাই বিশ্বব্যাংক প্রকল্পের মেয়াদ বৃদ্ধি ও পুনর্গঠনে আনুষ্ঠানিক সম্মতি দেয়।
এর ফলে প্রকল্পের মেয়াদ আরও ১৮ মাস বাড়িয়ে ৩০ জুন ২০২৮ পর্যন্ত করা হয়েছে।
বর্ধিত মেয়াদে শর্ট কোর্স ও ইবিটির পরিধি বাড়ানোর পাশাপাশি চাহিদাভিত্তিক ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়া হবে। একই সঙ্গে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, প্রশিক্ষণার্থী নির্বাচন ও নিবন্ধনে স্বচ্ছতা, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রশিক্ষণের গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ নেয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নওগাঁর দুই স্থান দিয়ে পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহযুদ্ধের ঝুঁকিতে সন্ত্রাসী ইসরায়েল : সিআইএ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়া, দেশে ৮ হাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












