প্রতিদিন মাত্র ৩০ মিনিট হাঁটলে শরীরে কী ঘটে?
, ১৭ আগস্ট, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
শরীর সুস্থ ও কর্মক্ষম রাখতে প্রতিদিনের নিয়মিত হাঁটা অত্যন্ত কার্যকর একটি অভ্যাস। ভারী শরীরচর্চা ছাড়াও কেবল নিয়ম মেনে হাঁটার মাধ্যমেই হৃদযন্ত্রের সুরক্ষা থেকে শুরু করে মানসিক প্রশান্তি নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে সকালের স্নিগ্ধ পরিবেশে হাঁটার অভ্যাস দিনের শুরুতেই শরীর ও মনকে প্রাণবন্ত করে তোলে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শরীরচর্চা শুরুর ক্ষেত্রে শুরুতেই তাড়াহুড়ো না করে প্রথম কয়েক দিন ১০ থেকে ১৫ মিনিট সাধারণ গতিতে হাঁটা ভালো। পরবর্তীতে সক্ষমতা অনুযায়ী সময় ও গতি বাড়িয়ে আধা ঘণ্টা বা তার বেশি করা যেতে পারে। হাঁটার শুরুতে প্রথম কয়েক মিনিট ধীর গতিতে হেঁটে শরীর প্রস্তুত করে নেওয়া এবং শেষ করার আগে গতি কমিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা প্রয়োজন। তবে বয়স্ক ব্যক্তি বা ডায়াবেটিস, হৃদরোগ ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা থাকলে শারীরিক সক্ষমতা অনুযায়ী হাঁটার পরিকল্পনা সাজানো উচিত।
সকালের আলো ও উন্মুক্ত বাতাসে হাঁটলে শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ বজায় থাকে, যা রাতের নিরবচ্ছিন্ন ঘুমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলে। একই সঙ্গে এটি দীর্ঘ সময় বসে কাজ করার শারীরিক জড়তা দূর করে এবং ক্যালরি খরচের মাধ্যমে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
হাঁটার সময়ে মুঠোফোনের ব্যবহার কমিয়ে পারিপার্শ্বিক প্রকৃতির দিকে নজর দিলে মানসিক চাপ ও অস্থিরতা কমে এবং কাজের মনোযোগ বাড়ে।
মাঝারি বা দ্রুত গতিতে নিয়মিত হাঁটলে হৃদস্পন্দন ও রক্তসঞ্চালন সক্রিয় হয়ে ওঠে, যা দীর্ঘমেয়াদে হৃদযন্ত্রের সক্ষমতা বাড়ায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। পাশাপাশি হাঁটার সময় পেশিগুলো কার্যকরভাবে গ্লুকোজ ব্যবহার করায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতেও এটি সহায়ক হিসেবে কাজ করে।
হাঁটার সময় আরামদায়ক প্রয়োজন অনুযায়ী পানি পান করা জরুরি। সকালের সময় হাঁটার জন্য সবচেয়ে আদর্শ হলেও দিনের যেকোনো সুবিধাজনক সময়ে নিয়মিত শারীরিক সক্রিয়তা বজায় রাখাই সুস্থ থাকার আসল চাবিকাঠি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে কারণে বিশ্বজুড়ে পুরোনো বইয়ের বাজার অস্বাভাবিক চাঙা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চোখের পলক পড়ার উপকারিতা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২২ কেজির ধাতিনা ভোল, দাম ৩ লাখ ৫৫ হাজার টাকা
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জন্ডিস হলে কি ঝাল-মসলা খাওয়া বন্ধ করতে হয়?
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একটি গ্রামে মাত্র দুটি পরিবার, ১০৭ একরে ১২ মানুষের বসবাস
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভাতের মাড়ে ওজন কমে
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল আসলে কোথায় অভিযোগ করবেন?
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












