সৌদি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
সোমবার (১৭ আগস্ট) টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি জানান, তাদের কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের একটি অ্যাম্ফিবিয়াস ট্রান্সপোর্ট শিপ এবং সঙ্গে থাকা বেশ কয়েকটি নৌযানে আঘাত হেনেছে।
ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘সঠিক ও নিখুঁত’ হিসেবে বর্ণনা করে সারি বলেন, এই হামলার ফলে কয়েকটি জাহাজ ডুবে গেছে এবং বাকিগুলোতে আগুন ধরে গেছে।
মুখপাত্র আরও জানান, ইয়েমেনের মধ্য-পূর্বাঞ্চলীয় মারিব প্রদেশের সাহন আল-জিন সামরিক ক্যাম্পে অবস্থিত একটি সৌদি অস্ত্রাগারেও একাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুতি বাহিনী।
২০১৪ সালে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানাসহ দেশের একটি বড় অংশ দখল করে নেয়। এরপর হুতি এবং সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর মধ্যে কয়েক বছর ধরে রক্তক্ষয়ী যুদ্ধ চলে।
২০২৩ সালে ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে ইসরায়েল এবং ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাবেক ৪ মুখ্যমন্ত্রীসহ আটক ৫ হাজার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাঠ প্রশাসনে জবাবদিহি ও নজরদারি বাড়াচ্ছে সরকার
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি কৃষককে বিএসএফের গুলি, ভারতীয় নাগরিককে ধরে আনলো গ্রামবাসী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন প্রতিরোধ ও ১৪ দফা দাবিনামা পেশ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)