ভাতের মাড়ে ওজন কমে
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ভাত রান্নায় বেশিরভাগ বাড়িতেই মাড় ফেলে দেওয়া হয়। অনেকেই জানেন না মাড়ের মধ্যেও রয়েছে স্বাস্থ্যকর উপাদান। ভাতের মাড়ের পুষ্টিগুণ জানা থাকলে সেটা ভিন্নভাবে ব্যবহার করা যায়।
পুষ্টিবিদরা বলছেন, ভাতের মাড় ভিটামিন, মিনারেল ও অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। ভাত রান্নার সময় চালের কিছু পুষ্টি পানিতে মিশে আস্তে আস্তে মাড়ে পরিণত হয়। এই মাড়ের মধ্যে আছে ভিটামিন বি। যেমন বি১, বি২, বি৬ এবং বি৯, যা দেহে শক্তি উৎপন্ন করে এবং কোষকে কার্যকর রাখতে সহায়তা করে।
ভাতের মাড়ের পুষ্টিগুণ:
শারীরিক ক্রিয়াকলাপ বজায় রাখতে মানবদেহের প্রয়োজন পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস। সব কয়টি উপাদান আছে ভাতের মাড়ে, তা ছাড়া ভাতের মাড়ে ফেরুলিক অ্যাসিড ও অ্যালানটোইনের মতো অ্যান্টি-অক্সিডেন্টও রয়েছে, যা কোষকে ‘অক্সিডেটিভ স্ট্রেস’ থেকে রক্ষা করে। ত্বকও ভালো রাখে।
মাড় যেভাবে ওজন কমায়:
ভাতের মাড়ে ক্যালরি তুলনামূলক কম থাকে। পাশাপাশি এর পুষ্টিগুণও বেশি। তাই মাড় খেলে শরীরে অতিরিক্ত ক্যালরি যোগ না হলেও প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব দূর হয়।
হজমের সমস্যা দূর করে:
ভাতের মাড়ে থাকা রেজিস্টান্ট স্টার্চ ও অলিগোস্যাকারাইড নামের দুটি দ্রবীভূত ফাইবার হজমে সহায়তা করে। এই ফাইবারগুলো অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে এবং অন্ত্রকে ভালো রাখে। এ ছাড়া হজমে সহায়তা করে। ওজন নিয়ন্ত্রণে রাখে।
পানিশূন্যতা দূর করে:
ওজন কমানোর জন্য এবং ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ‘হাইড্রেশন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইড্রেশন মানে হলো শরীরে যথেষ্ট পানি বজায় রাখা।
অনেক সময় ক্ষুধার্ত না হলেও আমরা নিজেকে ক্ষুধার্ত মনে করি। এটা হাইড্রেশনের মাত্রা কমের কারণে হতে পারে। ভাতের মাড় হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে, যার ফলে অপ্রয়োজনীয় নাশতা খাওয়া লাগে না এবং এতে ওজন কমে।
কিছু গবেষণায় দেখা গেছে, ভাতের মাড়ে থাকা ইনোসিটল মানবদেহের বিপাক প্রক্রিয়া বা মেটাবোলিজম এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে। ভালো ইনসুলিন সংবেদনশীলতা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে, কমায় ওজন বাড়ার ঝুঁকি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে দেশগুলোতে রাতেও ঝলমল করে সূরে্যর আলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রথমবার ৬৩ আলোকবর্ষ দূরের গ্রহ থেকে আসা তরঙ্গ শনাক্ত বিজ্ঞানীদের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যময় মহাজাগতিক বস্তু ছড়াচ্ছে তীব্র অতিবেগুনি রশ্মি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৩ সেপ্টেম্বর পৃথিবীর দিন-রাত সমান, কেন এমন হয়?
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












