রক্তে মাইক্রোপ্লাস্টিক থাকলে বাড়তে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি
, ২৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
মানবদেহের রক্তে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি গুরুতর হৃদরোগ, বিশেষ করে হার্ট অ্যাটাকের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে।
ইতালিতে পরিচালিত গবেষণার ফলাফল পর্যালোচনা করে জানা যায়, হৃদরোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর রক্তে মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে।
গবেষণাটি মাইক্রোপ্লাস্টিক ও হৃদরোগের মধ্যে সম্ভাব্য সম্পর্কের ইঙ্গিত দেয়। তবে এটি সরাসরি কারণ হিসেবে প্রমাণিত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে পরিবেশের প্রায় সব জায়গাতেই মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে। ফলে মানুষের জন্য এসব কণার সংস্পর্শ পুরোপুরি এড়িয়ে চলা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
স্বাস্থ্যঝুঁকি কমাতে দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার সীমিত রাখার পরামর্শ রয়েছে বিশেষজ্ঞদের। বিশেষ করে খাবার ও পানীয় সংরক্ষণ এবং পরিবেশনের ক্ষেত্রে প্লাস্টিকের পরিবর্তে বিকল্প উপকরণ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় মানুষের রক্ত, ফুসফুস, মস্তিষ্কসহ শরীরের বিভিন্ন অঙ্গে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। এই গবেষণা প্লাস্টিক দূষণের সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি নিয়ে চলমান বৈজ্ঞানিক অনুসন্ধানে নতুন মাত্রা যোগ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রায় ৮ বছর পর বুধ গ্রহে পৌঁছাতে শুরু করেছে মহাকাশ মিশন
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












