‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করলো সউদী আরব
, ১০ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ তাসি, ১৩৯৩ শামসী সন , ৩০ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাজধানী রিয়াদে নির্মাণাধীন ‘মুকাব’ নামের বিশাল ঘনকাকৃতির আকাশচুম্বী ভবন নির্মাণের প্রকল্পটি আপাতত স্থগিত করেছে সউদী আরব। এ বিষয়ে অবগত চারটি সূত্রের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নযোগ্যতা নতুন করে পর্যালোচনার অংশ হিসেবেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
‘মুকাব’ ছিলো রিয়াদের নিউ মুরাব্বা ডাউনটাউন উন্নয়ন প্রকল্পের কেন্দ্রবিন্দু এবং সউদী আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে যুক্ত সবচেয়ে উচ্চাকাক্সক্ষী ‘গিগা প্রকল্পগুলোর’ একটি।
গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ সার্বভৌম সম্পদ তহবিল সউদী আরবের ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ) বর্তমানে ব্যয় নিয়ন্ত্রণ ও অগ্রাধিকার নির্ধারণের কৌশলে এগোচ্ছে। এর ফলে ভিশন ২০৩০-এর আওতায় ঘোষিত বেশ কয়েকটি ভবিষ্যৎমুখী প্রকল্প হয় সীমিত করা হচ্ছে, নয়তো বিলম্বিত হচ্ছে। ‘মুকাব’ প্রকল্পটি সেই তালিকায় সর্বশেষ সংযোজন।
সউদী আরব এখন তুলনামূলকভাবে বেশি জরুরি ও দ্রুত লাভজনক প্রকল্পে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো ও ২০৩৪ ফুটবল বিশ্বকাপ ঘিরে অবকাঠামো উন্নয়ন, ৬০ বিলিয়ন ডলারের দিরিয়াহ সাংস্কৃতিক অঞ্চল ও কিদ্দিয়া পর্যটন মেগা প্রকল্প। তেলের দাম প্রত্যাশিত মাত্রার নিচে থাকায় দেশটির সরকারি ব্যয়ের ওপর চাপ বাড়ছে, যা এই কৌশলগত পরিবর্তনের অন্যতম কারণ।
‘মুকাব’ প্রকল্পটি ছিলো ৪০০ মিটার বাই ৪০০ মিটার আয়তনের একটি ধাতব ঘনক, যার ভেতরে থাকতো একটি বিশাল গম্বুজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নিয়ন্ত্রিত প্রদর্শনী ব্যবস্থা। এই প্রদর্শনী ভবনটির ভেতরে থাকা ৩০০ মিটারের বেশি উচ্চতার ধাপযুক্ত কাঠামো থেকে দর্শনার্থীরা উপভোগ করতে পারতেন। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকল্পটির সিইও মাইকেল বলেছিলো, মুকাবে প্রবেশ মানেই অন্য এক জগতে প্রবেশ। তবে সে এটাও স্বীকার করেছিলো যে, এমন কিছু বাস্তবায়ন করা অনেক বড় চ্যালেঞ্জ।
বর্তমানে এই প্রকল্পের মাটি খনন ও পাইলিংয়ের পরবর্তী সব কাজ স্থগিত রয়েছে। যদিও আশপাশের আবাসিক ও বাণিজ্যিক উন্নয়নকাজ চলবে বলে জানা গেছে। মুকাব ভবনটি এতটাই বিশাল হওয়ার কথা ছিলো যে, এর ভেতরে ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অনায়াসে স্থান পেতো এবং এতে প্রায় ২০ লাখ বর্গমিটার অভ্যন্তরীণ ফ্লোর স্পেস থাকতো।
রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্কের হিসাবে, পুরো নিউ মুরাব্বা প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় ৫০ বিলিয়ন ডলার। শুরুতে ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য থাকলেও এখন সময়সীমা বাড়িয়ে ২০৪০ ধরা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, দুইজনকে ফাঁসি দিলো ইরান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গাজায় ইসরায়েলি নৃশংসতা: একদিনে শহীদ ১৯
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপরাধী ট্রাম্প ইরানের সামরিক শক্তির ভয়ে শান্তির কথা বলছে -আনসারুল্লাহ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হরমুজ প্রণালির আকাশে ৩ কোটি ডলারের মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত সীমান্তে উন্নত প্রযুক্তির কামান মোতায়েন করছে পাকিস্তান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউজিল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ. কোরিয়ায় শত বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












