হামাসকে নিরস্ত্র করার ষড়যন্ত্র শুরু থেকেই ব্যর্থ হয়েছে : আইআরজিসি
, ২০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আইআরজিসি ইসমাইল হানিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, ইহুদীবাদ বিরোধী বক্তব্য আজ বিশ্বব্যাপী প্রধান আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি)-এর বরাতে আইআরজিসি এক বিবৃতিতে হামাসের সাবেক রাজনৈতিক ব্যুরোর প্রধান শহীদ ইসমাইল হানিয়ার দ্বিতীয় শাহাদাতবার্ষিকী স্মরণ করেছে।
বিবৃতিতে বলা হয়, তার শাহাদাত ফিলিস্তিনি জনগণ ও হামাসের যোদ্ধাদের দৃঢ় সংকল্পকে আরও শক্তিশালী করেছে, প্রতিরোধের আদর্শকে গভীরতর করেছে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের প্রতি সমর্থনের ঢেউ আরও বিস্তৃত করেছে।
বিবৃতির একাংশে বলা হয়েছে, তেহরানে শহীদ ইসমাইল হানিয়াকে এমন সময় হত্যা করা হয় যখন তিনি ইরানের প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সে সময় তাকে হত্যা একটি গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্ব ও ইরানের ভৌগোলিক অখ-তার সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়, ইসমাইল হানিয়াকে হত্যার দুই বছর পরও গাজায় সন্ত্রাসী ইসরায়েলের দখলদারিত্ব, বেসামরিক মানুষের উপর নির্বিচার গুলিবর্ষণ, দক্ষিণ লেবাননে যুদ্ধের বিস্তার এবং পরবর্তীতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সরকারের কার্যক্রমের প্রকৃতি আগের চেয়ে আরও স্পষ্ট হয়ে উঠেছে।
বিবৃতির শেষাংশে আইআরজিসি জানায়, শহীদ নেতাদের রক্তের প্রতিশোধ নেওয়া অবশ্যম্ভাবী এবং এসব ঘটনার জবাব কঠোর হবে। একই সঙ্গে তারা দাবি করে, হামাসকে নিরস্ত্র করার যে কোনো পরিকল্পনা সফল হবে না এবং তা শুরু থেকেই ব্যর্থ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ১০৮ হামলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সে নজিরবিহীন দাবানল, চলছে নির্বিচার গ্রেপ্তার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, রণক্ষেত্র রাঁচি
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সামরিক ঘাঁটি নিয়ে রাশিয়ার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর সিরিয়ার
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্রিটিশ নৌবাহিনীর জাহাজে ড্রোন ক্যামেরা থেকে তথ্য যাচ্ছিল চীনে
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ চীনের, বদলাতে পারে সমীকরণ
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র গরমে শুকিয়ে যাচ্ছে ইউরোপের প্রধান নদীগুলো
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দাম্পত্য কলহ ও মানসিক সংকটে সন্ত্রাসী সেনারা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদারদের অভিযান আমাদের প্রতিরোধের অঙ্গীকার দুর্বল করতে পারবে না -হামাস
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি আরবের সাথে কূটনীতি ফলপ্রসূ নয়; সামরিক জবাব জরুরি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মক্কা চুক্তি ইরানের বিরুদ্ধে নয়, জানালো তুরস্ক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)